দৃষ্টিশক্তি হারাতে চলেছেন রাঘব চাড্ডা ? লন্ডনে জরুরি অস্ত্রোপচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেশ কিছু দিন ধরে  রাজনৈতিক ময়দানে দেখা যাচ্ছে না আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এই আবহে রাঘব চাড্ডাকে নিয়ে মুখ খুললেন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। মঙ্গলবার তিনি বলেন, ‘বর্তমানে রাঘব চাড্ডা চোখের অস্ত্রোপচারের জন্য ব্রিটেনে রয়েছেন।তাঁর  দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা রয়েছে।’ 

সৌরভ ভরদ্বাজ আরও বলেন, ‘চাড্ডার চোখে একটি জটিল সমস্যা হয়েছে । সেইজন্য তিনি চিকিৎসা নিতে ব্রিটেনে গিয়েছেন। তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে।  আমি রাঘব চাড্ডার দ্রুত সুস্থতা কামনা করি।’ জানা গিয়েছে চোখের রেটিনা বিচ্ছিন্ন হওয়া ঠেকাতে ভিট্রেক্টমি সার্জারি করাতে ব্রিটেনে গিয়েছিলেন চাড্ডা। ইতিমধ্যেই তাঁর অসুস্থতা নিয়ে সরব হয়েছেন পাঞ্জাব বিজেপির সভাপতি সুনীল জাখরও চাড্ডা। তিনি  প্রশ্ন তুলে বলেন, ‘এই পরিস্থিতিতে রাঘব চাড্ডার অনুপস্থিতির পেছনে একাধিক কারণ রয়েছে।’ 

উল্লেখ্য, রাঘব চাড্ডা ৮ মার্চ থেকে লন্ডনে রয়েছেন। আর সেই সময় আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই আবহে দিল্লির মন্ত্রী অতিশী চলতি মাসের গোড়ায় দাবি করেন, আগামী দু’মাসের মধ্যে রাঘব চাড্ডা-সহ আরও চার আপ নেতাকে গ্রেফতার করবে ইডি। আর তখন সামনে এল রাঘব চাড্ডার চোখের সমস্যার কথা। বর্তমানে তাঁর অসুস্থতাকে হাতিয়ার করল  গেরুয়া শিবির।

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে