মোবাইলের ‘মাসিক’ রিচার্জ ২৮ দিন কেন? প্রশ্ন তুলেন রাঘব চাড্ডা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোবাইল ফোন এখন আর বিলাসিতা নয়। বরং মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আর সংসদে দাঁড়িয়ে মোবাইল পরিষেবা সংস্থাগুলির প্রিপেইড রিচার্জ ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। বিশেষ করে ২৮ দিনের ‘মাসিক’ রিচার্জ প্ল্যান নিয়ে তিনি প্রশ্ন তুলে গ্রাহকদের সুবিধার জন্য নতুন নিয়ম আনার দাবি জানান।

রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বলেন, ‘ভারতে প্রায় ১২৫ কোটি মোবাইল ব্যবহারকারীর মধ্যে প্রায় ৯০ শতাংশই প্রিপেইড গ্রাহক। কিন্তু বর্তমান রিচার্জ ব্যবস্থার কারণে অনেক সময় গ্রাহকরা সমস্যায় পড়ছেন। ২৮ দিনের রিচার্জ প্ল্যানকে ‘মাসিক’ বলা হলেও এতে গ্রাহকদের বছরে কার্যত ১৩ বার রিচার্জ করতে হয়।’ তাঁর কথায়, ‘অনেক ক্ষেত্রে রিচার্জের মেয়াদ শেষ হলেই ইনকামিং কল বা এসএমএস বন্ধ হয়ে যায়। এতে জরুরি পরিস্থিতিতে মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন এবং ব্যাঙ্কের ওটিপির মতো গুরুত্বপূর্ণ বার্তাও নাও পৌঁছতে পারে।’

পরিস্থিতির বদল করতে বেশ কয়েকটি প্রস্তাব দেন আপ সাংসদ। তাঁর দাবি, ‘শেষ রিচার্জের পর অন্তত এক বছর ইনকামিং কল ও এসএমএস চালু রাখা উচিত এবং তিন বছর পর্যন্ত মোবাইল নম্বর নিষ্ক্রিয় করা উচিত নয়। পাশাপাশি শুধুমাত্র ইনকামিং কলের জন্য কম খরচের বিশেষ প্ল্যান চালু করা উচিত।’

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা