Asia Cup: হারাতেই হবে পাকিস্তানকে: টিম ইন্ডিয়াকে রাহুল

শুভেচ্ছা জানিয়েছেন বোন প্রিয়ঙ্কাও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টা বাদে এশিয়াকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। ফেসবুকে ভারতীয় স্কোয়াডকে শুভেচ্ছা জানাতে গিয়ে যুবরাজ লিখেছেন- প্রত্যেক ভারতবাসী রবিবারের এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল। বস্তুত, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই একটা টানটা উত্তেজনা। আমার তরফ থেকে ভারতীয় দলের প্রতি রইল শুভেচ্ছা। এই ম্যাচ জিততেই হবে। সর্বশক্তি দিয়ে পাক স্কোয়াডের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রইল।

শনিবার ভারতীয় দলকে শুভেচ্ছা জানান সনিয়া তনয়া প্রিয়ঙ্কা। সেই সঙ্গে তিনি সাম্প্রতিক অতীতে করাচি সফরে যাওয়ার একটি ভিডিয়ো পোস্ট করেন। পোস্টে লেখেন – বেশ কয়েকবছর আগে করাচি গিয়েছিলাম। ভারত-পাক ম্যাচ দেখতেই করাচি যাওয়া। ওই বছর পাকিস্তানের বিরুদ্ধে ভারত জয়ী হয়েছিল।দেখেছিলাম, আমাদের প্রত্যেকের মধ্যে সে কী উত্তেজনা। কংগ্রেস হোক বা বিজেপি- সেদিনের ওই জয় রাজনীতির সব ভেদাভেদ দূর করে দিয়েছিল।

আর ২৮ অগাস্ট ভারত খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। আমি আমার তরফ থেকে, দলের তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে ভারতীয় স্কোয়াডকে শুভেচ্ছা জানাচ্ছি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় দেখতে চাই। প্রত্যেকে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুন। দলকে জেতাতে নিজের সর্বস্ব উজাড় করে দিন।

এই ম্যাচে শুরুর অপেক্ষায় যেমন প্রতিটি ভারতীয়, তারা অপেক্ষা করছে ম্যাচের শেষ মূহূর্ত পর্যন্ত। সন্ধ্যা হলেই যে সকলের চোখ টিভির পর্দায় থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ম্যাচের ফল কার পক্ষে যায় সেটাই দেখার। 

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!