অসুস্থ রাহুল গান্ধি, বাতিল কেরলের জনসভা-রোড শো

Share:

নিজস্ব প্রতিনিধি : অসুস্থতার কারণে বাতিল করা হল কেরলে কংগ্রেস নেতা রাহুল গান্ধি -এর নির্বাচনী প্রচার। সোমবার কেরলে প্রাক্তন কংগ্রেস সভাপতির বেশ কয়েকটি জনসভা ছিল। কিন্তু এদিন কেরল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, অসুস্থতার কারণে রাহুল গান্ধি -এর যাবতীয় কর্মসূচি বাতিল হয়েছে। 

আগামী ২৬ এপ্রিল কেরলের ২০টি আসনে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। এই ২০টি আসনের মধ্যে ওয়েনাড লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন রাহুল। নির্বাচনকে সামনে রেখেই এদিন শেষ মুহূর্তে প্রচার আসার কথা ছিল রাহুল গান্ধির। কিন্তু এদিন কেরল প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি এম এম হাসান জানান, রাহুল গান্ধির সোমবারের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।  

গতকাল রবিবার ইন্ডিয়া জোটের রাঁচির সভাতেও যোগদান করতে পারেননি রাহুল গান্ধি। রবিবার কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ রাহুলের অসুস্থতার কথা জানিয়েছিলেন। গতকাল সাতনা ও রাঁচিতে প্রচারের যাওয়ার কথা ছিল প্রাক্তন কংগ্রেস সভাপতির। সেখানেও যেতে পারেননি তিনি। অসুস্থতার কারণে নয়াদিল্লিতেই থাকতে হচ্ছে রাহুলকে। তবে কবে থেকে প্রচার শুরু করতে পারবেন  রাজীব তনয়, সেবিষয়ে কিছু জানা যায়নি। 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর