ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের ‘জালিয়াতি’র প্রমাণ হাজির করলেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: নির্বাচন কমিশনকে (ইসি) চূড়ান্ত আক্রমণ করলেন রাহুল গান্ধি। এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন দেশের লোকসভা নির্বাচনে কারচুপি করার জন্য বিজেপির সঙ্গে যোগসাজশ করেছে। তাঁর অভিযোগ, ভুয়ো লোকদের ভোটার তালিকায় যুক্ত করা হচ্ছে এবং কর্ণাটকের ভোটার তালিকা দেখিয়ে কমিশনের বক্তব্যকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। লোকসভার বিরোধী দলনেতা দাবি করেছেন যে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা আসনের মহাদেবপুরা বিধানসভা বিভাগে ব্যাপক ভোট চুরি হয়েছে।

রাহুল গান্ধি দাবি করেছেন যে মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ৬.৫ লক্ষ ভোটারের মধ্যে ১ লক্ষেরও বেশি ভোটারের ভোট চুরি করা হয়েছিল। তাঁর কথায়, “কংগ্রেসের একটি অভ্যন্তরীণ গবেষণায় কর্ণাটকের মহাদেবপুরা আসনে এক লক্ষেরও বেশি ভুয়ো ভোটার, অবৈধ ঠিকানা পাওয়া গিয়েছে।” ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। কংগ্রেস প্রার্থী মনসুর আলি খান বেশিরভাগ ভোট গণনার সময় এগিয়ে থাকলেও, চূড়ান্ত ফলাফলে বিজেপির পিসি মোহন ৩২,৭০৭ ভোটের সামান্য ব্যবধানে জয়লাভ করেছেন।

রায়বরেলির সাংসদ নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ফরম্যাটে ভোটার তালিকা না দেওয়ার বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন। পরামর্শ দিয়েছেন যে এটি করলে ৩০ সেকেন্ডের মধ্যে তাদের ‘জালিয়াতি’ প্রকাশ পাবে। “এটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ। সাত ফুট লম্বা কাগজ। যদি আমি জানতে চাই যে তুমি দু’বার ভোট দিয়েছো কিনা অথবা তোমার নাম ভোটার তালিকায় দুবার আছে কিনা, তাহলে আমাকে তোমার ছবি তুলতে হবে। তারপর আমাকে প্রতিটি কাগজের টুকরোর সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এটা খুবই ক্লান্তিকর প্রক্রিয়া।”

রাহুল গান্ধি আরও অভিযোগ করেন, ভোটারদের তথ্য যাচাই-বাছাই থেকে বিরত রাখতে, নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ইচ্ছাকৃতভাবে “নন-মেশিন-রিডেবল পেপার” সরবরাহ করছে। কংগ্রেস নেতার কথায়, “এই কাজে আমাদের ছয় মাস সময় লেগেছে। নির্বাচন কমিশন যদি আমাদের ইলেকট্রনিক ডেটা দিত, তাহলে আমাদের ৩০ সেকেন্ড সময় লাগত। কেন আমাদের এইভাবে ডেটা দেওয়া হচ্ছে? যাতে বিশ্লেষণ করা না হয় তাই তো? এই কাগজপত্রগুলি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশনের অনুমতি দেয় না।”

ভোটার জালিয়াতির অভিযোগে কর্ণাটকে ইসিআই-এর বিরুদ্ধে কংগ্রেসের বিশাল প্রতিবাদ মিছিলের আগে এই অভিযোগগুলি এনেছেন রাহুল। এই মিছিলের নেতৃত্ব দেবেন তিনি। এদিন রাহুল বিজেপিকে উদ্দেশ্য করে স্পষ্ট অভিযোগ করেন “ভোটার তালিকায় ভুয়ো লোক যুক্ত হচ্ছে। কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। প্রতিটি গণতন্ত্রে ক্ষমতা বিরোধীতা সকল দলকেই আঘাত করে। তবে কোনও কারণে, বিজেপিই গণতান্ত্রিক কাঠামোর একমাত্র দল যারা ক্ষমতা বিরোধীতার ধারণায় ভুগছে না।”

তিনি আরও প্রশ্ন তোলেন যে, হরিয়ানা এবং মহারাষ্ট্রের ফলাফলের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ এক্সিট পোল দেখিয়েছিল সেখানে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত। বেশ কয়েকটি এক্সিট পোল হরিয়ানায় কংগ্রেসের জয়ের পূর্বাভাস দিয়েছিল এবং মহারাষ্ট্রে মহাযুতিকে এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছিল। তাও কীভাবে ফল বদলে গেল তা নীয়ে প্রশ্ন তুলেছেন ওয়েনাড়ের সাংসদ।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার