বড় স্বস্তি রাহুলের, জেলের সাজা স্থগিত রাখল সুরাত আদালত

আগামী ১৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি, সুরাত: ‘মোদি’ পদবি মন্তব্যের বিতর্ক মামলায় বড় সড় স্বস্তি পেলেন রাহুল গান্ধি। সুরাত নিম্ন আদালতের দেওয়া দুই বছরের জেলের সাজা স্থগিত রাখল সুরাত দায়রা আদালত। পাশাপাশি কংগ্রেসের প্রাক্তন সভাপতির জামিন মঞ্জুর করেছেন বিচারক। আগামী ১৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। রাজীব তনয়কে আদালতে সশরীরে হাজিরা থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। 

চার বছর আগে কর্নাটকের এক সভায় মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করায়  রাহুলের বিরুদ্ধে ফোজদারি ধারায় মানহানি মামলা রুজু করেছিলেন গুজরাতের বিধায়ক পূর্ণেশ মোদি। ওই মামলায় গত ২৩ মার্চ সুরাত নিম্ন আদালতের বিচারক প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দুই বছরের জেলের সাজা শোনান। পরের দিন নজিরবিহীন ত‍ৎপরতায় রাহুলের সাংসদ পদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

সাজা ঘোষণার ১১ দিন বাদে এদিন সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। দুপুর তিনটে নাগাদ বোন প্রিয়াঙ্কা গান্ধিকে সঙ্গে নিয়ে আদালত চত্বরে পৌঁছন।  নিম্ন আদালতের সাজা খারিজ করার আর্জি জানান রাহুলের আইনজীবী আর এস চিমা। বিচারক জানান, অন্য পক্ষের বক্তব্য না শুনে কোনও আদেশ দেওয়া সম্ভব নয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে রাহুলের বিরুদ্ধে মামলাকারী বিজেপির প্রাক্তন বিধায়ক পূর্ণেশ মোদিকে হলফনামা জমা দিয়ে বক্তব্য পেশ করার নির্দেশ দেন বিচারক। রাহুলের নিয়মিত জামিন মঞ্জুর করার পাশাপাশি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের দেওয়া সাজা স্থগিত রাখার কথাও জানিয়েছেন বিচারক। 

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং