কয়েকদিনের মধ্যেই চোখের জল ফেলবেন মোদি, খোঁচা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : বেঙ্গালুরুর সভা থেকে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। কর্নাটকের বিজাপুরের সভা থেকে কংগ্রেস নেতার তোপ, প্রধানমন্ত্রী মোদি ঘাবড়ে গিয়েছেন। কয়েকদিনের মধ্যে মঞ্চের ওপরই প্রধানমন্ত্রী না কেঁদে ফেলেন।

শুক্রবার দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮ আসনে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ। আর ওই ভোটগ্রহণ পর্বের মধ্যেই কর্নাটকের জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। এদিন মোদিকে আক্রমণ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আসলে দেশের মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একদিন দেখা যাবে দেশের মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য প্রধানমন্ত্রী পাকিস্তান, চিনকে নিয়ে কথা বলছেন। আবার কোনও একদিন দেশের মানুষকে থালা বাজাতে আর মোবাইল ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালাতেও বলতে পারেন মোদি।‘

একইসঙ্গে প্রধানমন্ত্রী দেশের ২০ থেকে ২৫ জন লোককে কোটিপতি বানিয়েছেন বলে জানিয়েছেন রাহুল। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অভিযোগের সুরে জানান, মোদিজি বিগত ১০ বছরে গরিব মানুষের পয়সা লুঠ করেছেন। দেশের ২২ জন লোকের হাতে এত সম্পত্তি মোদি দিয়েছেন যা দেশের ৭০ কোটি মানুষের কাছে থাকা উচিত। দেশে ১ শতাংশ লোক এমন আছেন, যাদের হাতে দেশের ৪০ শতাংশ সম্পত্তি রয়েছে। দেশে বেকরত্ব ও মুল্যবৃদ্ধি যাতে কমে আসে, আগামীদিনে কংগ্রেস পার্টি সেই উদ্যোগই নেবে। যত টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ধনকুবেরদের দিয়েছেন, তত টাকাই দেশের গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেবে কংগ্রেস পার্টি।

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই