প্রধানমন্ত্রী পদে রাহুলই পছন্দ, শেষ দফার আগে জানিয়ে দিলেন খাড়গে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত পোহালেই শনিবার দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচনের অন্তিম দফার ভোট। আট রাজ্যের ৫৭ আসনে ভোট নেওয়া হবে। আর শেষ দফা ভোটের আগেই ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতা দখল করলে কাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান তা নিয়ে নিজের পছন্দ জানিয়ে দিলেন মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার এক সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলে দেওয়া সাক্ষা‍ৎকারে কংগ্রেস সভাপতি বলেছেন, ‘প্রধানমন্ত্রী পদে আমার পছন্দ রাহুল গান্ধিকে। কেননা, দেশের তরুণ এবং যুব প্রজন্মের কাছে রাহুল দারুণ জনপ্রিয়। দেশকে এক সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার যোগ্যতাও রয়েছে তাঁর।’ একই সঙ্গে আগামী দিনে প্রিয়াঙ্কা গান্ধি ভোটে লড়বেন বলেও জানিয়েছেন খাড়গে।   

চলতি লোকসভা ভোটে মোদি সরকারের তৃতীয়বার ক্ষমতায় ফেরা রুখে দেওয়া গিয়েছে বলে ইতিমধ্যেই দাবি করেছেন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। শুধু তাই নয়, পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে অনেকটাই আত্মবিশ্বাসী দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালকে। তবে ‘ইন্ডিয়া’ জোট সরকার গঠন করলে কে প্রধানমন্ত্রী পদে বসবেন, তা নিয়ে স্পষ্ট কোনও জবাব দেননি তাঁরা।

এদিন সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে খাড়গেও ইন্ডিয়া জোট সরকার গঠন করলে কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে স্পষ্ট করে কোনও উত্তর দেননি খাড়গে। সংক্ষিপ্ত জবাবে বলেছেন, ‘জোট গড়ে লোকসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোটের শরিকরা। ভোটের ফল প্রকাশের পরে বৈঠকে বসে জোটের নেতারাই এই বিষয়ে যৌথভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ এর পরেই প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধি ব্যক্তিগতভাবে তাঁর পছন্দ বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি। চলতি লোকসভা ভোটে কংগ্রেস গতবারের চেয়ে কম আসন পাবে বলে বিভিন্ন সাক্ষা‍ৎকার ও সভায় দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই দাবি খারিজ করে দিয়ে খাড়গে পাল্টা দাবি করেছেন, ‘কংগ্রেস কমপক্ষে ১২৮টি আসন পাবে। ইন্ডিয়া জোটের শরিক দলগুলি এবং বিজেপি বিরোধী অন্যান্য দলগুলিকে নিয়ে এনডিএ’র সরকার গঠনের চেষ্টা রুখে দেওয়া হবে।’ 

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay