মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদ ভবন অভিযানে পড়ুয়াদের উপরে লাঠিচার্জের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছে ধর্নায় বসেছে কংগ্রেস নেতৃত্ব। এবার ওই ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে তিনি ওই আর্জি জানিয়ে বলেছেন, ‘পড়ুয়াদের উপরে হামলা মানে প্রতিটি ভারতীয় নাগরিকের উপরে আক্রমণ। প্রধানমন্ত্রী মনে করছেন, উনি কোনও কিছুর জবাব না দিয়ে, কোনও পরীক্ষার মুখোমুখি না হয়ে বেঁচে যাবেন। এবার তা আর হবে না। প্রতিটি দেশভক্ত নাগরিকের কাছে আমার অনুরোধ, যারা মনে করছেন পড়ুয়াদের উপরে লাঠিচার্জ অন্যায়, তাঁরা প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় সামিল হোন। দেশের পড়ুয়াদের কণ্ঠস্বরকে আর উপেক্ষা করা যাবে না।’

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গতকাল সোমবার (২০ জুলাই) সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। ওই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। অভিযানে সামিল পড়ুয়াদের হটাতে এলোপাথাড়ি কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি ব্যাপক লাঠিচার্জও করা হয়। দিল্লি পুলিশের ওই অমানবিক আচরণের প্রতিবাদে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন বিরোধী দলের নেতাদের পাশাপাশি দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনায় সরব হয়েছেন সঙ্গীতশিল্পী থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আচমকাই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধিরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ১০ রাজাজি মার্গের বাসভবন থেকে মিছিল বেঁধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭ জনকল্যাণ মার্গের সরকারি বাসভবনের উদ্দেশে রওনা হন। বাসভবনের কাছেই তাঁদের পথরোধ করে দিল্লি পুলিশ। বাধা পেয়ে সেখানেই বসে পড়েন রাহুল-প্রিয়াঙ্কারা। প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা হওয়ার আগে ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে রাহুল লেখেন, ‘সোমবার সংসদ অভিযানে কেন নিরীহ পড়ুয়াদের উপরে বেধড়ক লাঠিচার্জ করা হল, তার জবাব চাইতে প্রধানমন্ত্রীর বাসভবনে যাচ্ছি। দেশের যুবকদের ভবিষ্যত ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত।’

রাহুল-প্রিয়াঙ্কারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ধর্নায় বসেছেন শুনেই সেখানে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। লোকসভার বিরোধী দলনেতাকে ধর্না তোলার অনুরোধ জানান। সেই অনুরোধ শুনে পাল্টা সরকারের কাছে পাঁচ শর্ত রাখেন রাহুল গান্ধি। তার মধ্যে অন্যতম হল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। রাহুলের অনমনীয় মনোভাব দেখে ধর্নাস্থল ছেড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পৌঁছে যান জিতেন্দ্র সিংহ।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL