মহারাষ্ট্রের অমরাবতীতে রাহুল গান্ধির ব্যাগ তল্লাশি কমিশন আধিকারিকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির ব্যাগে  তল্লাশি চালাল নির্বাচন  কমিশনের  আধিকারিকরা। শনিবার মহারাষ্ট্রের অমরাবতীতে এই তল্লাশিটি হয় বলে খবর।   সামনেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের প্রচারে গিয়ে বিরোধী দলনেতার ব্যাগে তল্লাশি চালায়  কমিশন । এই ঘটনায় বেশ ক্ষুব্ধ  বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বরা।

ইতিমধ্যেই সামনে এসেছে এদিনের তল্লাশির ভিডিও। সেখানে দেখা গিয়েছে, নির্বাচন কমিশনের  একদল  আধিকারিকরা রাহুল গান্ধির হেলিকপ্টারে তল্লাশি চালাচ্ছে। আবার একদল বিরোধী দলনেতার ব্যাগে তল্লাশি করছে। আর এসময় ঘটনাস্থলে দাঁড়িয়ে  দলীয় নেতাদের সঙ্গে কথা বলতে দেখা যায় রাহুল গান্ধিকে।

বলা বাহুল্য, শুক্রবার উড়ানের অনুমতি না মেলায় ঝাড়খণ্ডে প্রায় তিন ঘণ্টা আটকে ছিলেন বিরোধী দলনেতা। তা নিয়ে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক  জয়রাম রমেশ জানিয়েছিলেন,’ বিধিনিষেধের কারণে রাহুলের হেলিকপ্টার ওড়ার অনুমতি দেওয়া হয়নি। এরফলে বাতিল হয় জনসভা।‘   আর এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রাহুলের হেলিকপ্টার এবং ব্যাগে তল্লাশি চালাল নির্বাচন কমিশনের আধিকারিকরা। অন্যদিকে ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনের মধ্যে গত ১৩ নভেম্বর প্রথম দফায় ৪৩টি আসনে ভোট হয়েছে। আগামী ২০ নভেম্বর (বুধবার) বাকি ৩৮টিতে হবে। গণনা ২৩ নভেম্বর। তাই জোরকদমে চলছে ভোটপ্রচার। আর সেই প্রচারে বেরিয়ে বারবার বাঁধার সম্মুখীন হতে হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ।  

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স