সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

সামান্য সবজির তরকারি বানানো নিয়ে চরম বচসা। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর দেহ পুড়িয়ে দিল স্বামী, প্রমাণ লোপাটের জন্যে স্ত্রীর পোড়া হাড়গুলি মাটিতে পুতেঁ দিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য সবজির তরকারি বানানো নিয়ে চরম বচসা। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর দেহ পুড়িয়ে দিল স্বামী, প্রমাণ লোপাটের জন্যে স্ত্রীর পোড়া হাড়গুলি মাটিতে পুতেঁ দিল। এরপর বিষয়টিকে এমনভাবে সাজাল, যাতে সবাই বুঝতে পারে তাঁর স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছে। এমনকি থানায় গিয়ে স্ত্রীর নিখোঁজের ডায়েরিও করল ব্যক্তি। হাড়হিম ঘটনা ছত্তিশগড়ের রায়গড়ে। অবশেষে চারমাস পর ডিএনএ পরীক্ষায় ফাঁস হল সমস্ত তথ্য। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি রায়গড়ের কাপু থানা এলাকার। পুলিশ জানিয়েছে, কুমা গ্রামের বাসিন্দা ৩৯ বছর বয়সী দেবানন্দ সিদার, চার বছর আগে ২৬ বছর বয়সী চামেলিকে ভালবেসে বিয়ে করে সে। তাঁদের কোনও সন্তান ছিল না। দেবানন্দ গত ২৮ এপ্রিল স্ত্রীর নিখোঁজ ডায়েরি করেছিল। সেখানে সে দাবি করেছিল, গত ১৬ এপ্রিল রাত ৮টার দিকে তাঁর স্ত্রী চামেলি তাঁকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর সে ১৮ এপ্রিল, মক্কাপুরে তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে চামেলির খোঁজ নিলে তাঁকে জানানো হয় যে, চামেলি তাঁদের বাড়িতে আসেনি। এরপর দেবানন্দ ফিরে যায় এবং ২৮ এপ্রিল কাপু থানায় স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ ডায়েরি করে। যার ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। দেবানন্দকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু দেবানন্দের কথায় বেশ কিছু অসঙ্গতি পায় পুলিশ। তখনই পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ চামেলির পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেন, যাতে দেবানন্দের উপর পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়।

পুলিশ তদন্তে জানতে পারে, গত ১৬ এপ্রিল রাতে একটি সবজির পদ রান্না নিয়ে স্ত্রীর সঙ্গে চরম ঝামেলা হয়েছিল দেবানন্দের। তর্ক চরমে পৌঁছলে সে রেগে গিয়ে চামেলিকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর সে বাড়ির উঠোনে চামেলির লাশ পুড়িয়ে দেয়। অবশিষ্ট কঙ্কাল গর্তে ফেলে পুঁতে দেয়। যাতে চামেলিকে হত্যার কোনও প্রমাণ না থাকে। এরপর দেবানন্দ স্ত্রীর নিখোঁজ হওয়ার মনগড়া গল্প বানিয়ে থানায় নিখোঁজ রিপোর্ট দায়ের করে। এরপর বাড়ির কাছ থেকেই চামেলির পোড়া হাড়ের অবশিষ্টাংশ উদ্ধার করে পুলিশ। সেগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয় ফরেনসিক ল্যাবরেটরিতে। ডিএনএ পরীক্ষায় হাড়গুলি চামেলির বলে শনাক্ত হয়। এরপর প্রাপ্ত ডিএনএ রিপোর্ট ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে কাপু থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ইন্সপেক্টর ধর্মরাম তিরকির নেতৃত্বে পুলিশের দল অভিযুক্তকে গ্রেফতার করতে গ্রামে যায়। কিন্তু খবর পেয়েই অভিযুক্ত সেখান থেকে পালায়। পুলিশ তাঁকে ধরার জন্যে তিন দিন গ্রামের বাইরে অবস্থান নেয়। অবশেষে অক্লান্ত তল্লাশির পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে।

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর