ছাতা রেডি তো! আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে মহা দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ডিসেম্বরে মাঝ সপ্তাহে সারা দেশ জুড়ে আবহাওয়ার মুডসুইং। বদল যাচ্ছে তাপমাত্রা। সেই সঙ্গে আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের পড়বে বাংলা সহ ৫ রাজ্যে, এমনই পূর্বাভাস জানাল আইএমডি। 

আবহাওয়া দফতর  সূত্রে খবর, পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সঞ্চালন সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়েছে। আজ সন্ধ্যা নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। তারপরে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী ২৪ ঘণ্টা একটি নিম্নচাপ হিসাবে থাকতে পারে। আরও একটি ঘূর্ণাবর্ত পশ্চিম রাজস্থানের উপর অবস্থিত। আরেকটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থান করছে। এদিকে পশ্চিম হিমালয় এবং সংলগ্ন সমভূমিতে ২৭ ডিসেম্বর থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কা দানা বাঁধছে।

এই আবহে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী ৫ দিনের আবহাওয়া সংক্রান্ত আপডেট জারি করে জানিয়েছে , আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকবে। আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর কারণে, পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে, এটি অন্ধ্র প্রদেশ উপকূল বরাবর উত্তর দিকে অগ্রসর হবে। ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স নিম্ন এবং মধ্য ট্রপোস্ফিয়ারে একটি ট্রফ আকারে সক্রিয় আছে। এর ফলে উত্তর-পশ্চিম রাজস্থানের নিম্নাঞ্চলে সক্রিয় হয়ে উঠবে ঘূর্ণিঝড় পরিস্থিতি। একটি নতুন এবং সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় অঞ্চল এবং পার্শ্ববর্তী সমভূমিকে ২৭ ডিসেম্বরের দিকে প্রভাবিত করতে পারে। এই আবহাওয়ার সিস্টেমের কারণে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু, পুদুচেরি, উপকূলীয় ওডিশা এবং উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের মতে, ডিসেম্বর শেষ পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম, মেঘালয়, হিমাচল, পশ্চিম রাজস্থান, পঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, চণ্ডীগড়, গুজরাত, পূর্ব রাজস্থান, ঝাড়খণ্ড, পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এদিকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। দক্ষিণবঙ্গের আট জেলায় শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল তথা শনিবার দশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুধুই দার্জিলিং এবং কালিম্পং-এ শনিবার বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর