‘রামমোহন রায় ইংরেজদের দালাল’ দাগিয়ে বিতর্কে মধ্যপ্রদেশ সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি :  সমাজ সংস্কারক, নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়কে ব্রিটিশ সরকারের দালাল বলে বিতর্ক সৃষ্টি করলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। গোটা বিশ্বে, গোটা ভারতে যাঁর পরিচিত, তাঁকে নিয়ে এই ধরনের মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন। তিনি বলেছেন, ইংরেজ শাসনকালে ইংরেজি শিক্ষার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস পরিবর্তন করার কাজ করেছিলেন রাজা রামমোহন। রাজা রামমোহন রায়কে ভুয়ো সামজ সংস্কারক বলেও অভিহীত করলেন তিনি। এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি আগেও বাংলা-বিরোধী মানসিকতার পরিচয় দিয়েছে বলে কটাক্ষ করেছে তৃণমূল।

বাঙালির গর্ব রাজা রাজমোহন রায়কে ইংরেজদের দালাল বলে দাগিয়ে দেওয়ার পরে বিতর্ক দানা বেধেছে। মধ্যপ্রদেশে আগর মালওয়াতে বীরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তীতে হাজির হয়েছিলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। সেখানে বীরসা মুন্ডার কথা সবলতে গিয়েই তুলে আনেন রাজা রামমোহনের কথা। তখনই বলেন, বাংলা ও তার সংলগ্ন এলাকায় ইংরেজি শিক্ষার মাধ্যমে মানুষের বিশ্বাস পরিবর্তন করতে একটি চক্র ছিল। বেশ কয়েকজন ভারতীয় ভুয়ো সমাজ সংস্কারকের আড়ালে ব্রিটিশদের দালাল হয়ে কাজ করেছেন। কেউ সেই চক্রকে বন্ধ করার সাহাস দেখান, সেটা বীরসা মুণ্ডা। আদিবাসী সম্প্রদায়কে বাঁচিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, ইংরেজদের জমানায় মিশনারি স্কুলের মাধ্যমে ধর্মান্তরণের চক্র চালানো হতো। সমাজ সংস্কারের নামে তাঁরা ধর্মান্তরণের কাজে যুক্ত ছিলেন।

সতীদাহ প্রথা বন্ধ করার অন্যতম কারিগর ছিলেন রামমোহন রায়। তাঁকেই কিনা ইংরেজদের দালাল দাগিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। মন্ত্রীর মন্তব্যকে লজ্জা বলে কটাক্ষ করেছেন কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত।

 

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন