‘পহেলগাঁও হামলা নয়’, রাজস্থান শিক্ষা বিভাগের ওয়েবসাইট হ্যাক করে বার্তা পাক দুষ্কৃতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজস্থান: কাশ্মীরের জঙ্গি হামলা নিয়ে উত্তপ্ত গোটা দেশ। সেখানে হিন্দুদের বাছাই করে হত্যা করা হয়েছে। এর আঁচ গিয়ে পড়েছে হিন্দু-মুসলিমদের উপরেও। এই পরিস্থিতির মধ্যেই জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রাজস্থান শিক্ষা বিভাগের অফিসিয়াল যেই  ওয়েবসাইটটি রয়েছে সেটি হ্যাক করে নিয়েছে পাকিস্তানি দুষ্কৃতীরা। ওই ওয়েব সাইটের প্রথম পেজে হ্যাকাররা একটি পোস্টারে লিখে দিয়েছে, পহেলগাঁও কোনও হামলা ছিল না।

একটি সংবাদ মাধ্যমে জানা যায়, রাজস্থান শিক্ষা বিভাগের কর্মকর্তারা এই হ্যাকের বিষয়টি জানতে পেরেই দ্রুত তাদের আইটি শাখাকে সক্রিয় হতে বলে। তখনি সঙ্গে সঙ্গে ওই ওয়েব সাইটকে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। যাতে সমস্ত হ্যাকিং রোধ করা যায়। এই ঘটনা প্রসঙ্গে রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেছেন, “এখনও পর্যন্ত কোনও সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার কোনও নিশ্চয়তা নেই।” তিনি আরও বলেন, “আমরা পুরো সিস্টেমের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি।”

হ্যাকাররা যেই পোস্টারটি আপলোড করা হয় তাতে লেখা ছিল, “পহেলগাঁও কোনও আক্রমণ ছিল না। এটি ছিল ভারত সরকারের দ্বারা পরিচালিত একটি অভ্যন্তরীণ কাজ, যা যুদ্ধকে উস্কে দিতে এবং বিশ্বাসের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার জন্য পরিচালিত হয়েছিল। আপনি আগুন শুরু করেছিলেন। এখন গলে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। পরবর্তী আক্রমণ গুলি দিয়ে নয়, ডিজিটাল আক্রমণ দিয়ে হবে। কোনও সীমানা নেই। কোনও সতর্কতা নেই। কোনও দয়া নেই। চোখ খুলুন। বীরদের প্রশ্ন করুন। আপনার গোয়েন্দা সংস্থাগুলি ভুয়া। আপনার সুরক্ষা একটি মায়া। দিন গোনা শুরু হয়ে গেছে।”

পোস্টারটিতে পহেলগাঁও ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি ভাইরাল ছবিও ছিল, যেখানে একজন মহিলাকে “পেইড অভিনেতা” হিসাবে চিহ্নিত করা হয়েছে।

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল