পড়ুুয়াদের সামনেই নিজের কান ধরলেন শিক্ষামন্ত্রী, কারণ জানলে চমকে যাবেন?

জস্থানের শিক্ষামন্ত্রী মদন দালওয়ার এটা কী করলেন? ইংরেজি জানেন না বলে পড়ুয়াদের সামনেই কানে হাত রেখে ক্ষমা চেয়ে নিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কী কাণ্ড! পড়ুয়াদের সামনেই কান ধরলেন খোদ শিক্ষামন্ত্রী, জানেন কেন? দেশের জাতীয় ভাষা হিন্দি হলেও ইংরেজি ভাষার বরাবরই কদর বেশি। বর্তমানে সন্তানদের নিজের স্থানীয় ভাষা শেখানোর থেকেও ইংরেজি ভাষা শেখাতে বেশি আগ্রহী বাবা-মায়েরা! যদিও হবে নাই বা কেন, মোটামুটি সকল কর্মক্ষেত্রে ইংরেজি ভাষারই চাহিদা বেশি। সে মন্ত্রীমহল থেকে গ্রুপ ডি পর্যন্ত, সব সেক্টরেই ইংরেজি বলার খানেক চাহিদা রয়েছে। কিন্তু রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দালওয়ার এটা কী করলেন? ইংরেজি জানেন না বলে পড়ুয়াদের সামনেই কানে হাত রেখে ক্ষমা চেয়ে নিলেন? একজন মন্ত্রী গোষ্ঠীর মানুষ হয়ে ইংরেজি জানবেন না, এটাও কী সম্ভব! হ্যাঁ, এই ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সম্পূর্ণ রাজস্থানের শিক্ষা ও পঞ্চায়েত রাজ মন্ত্রী মদন দিলওয়ার বারান সফরে ছিলেন।

তাঁর জন্যে জেলা পরিষদ মিলনায়তনে একটি উন্মুক্ত গণ শুনানির আয়োজন করা হয়েছিল। যেখানে তিনি সাধারণ মানুষের সমস্যা শোনেন। এবং সমাধান করেন। কিন্তু সেই সময়ই একটি আকর্ষণীয় ঘটনা সকলের নজর কেড়ে নিল। গণশুনানিতে উপস্থিত হয়েছিলেন একজন ছাত্রী দামিনী হাদা। তিনি তাঁর সমস্যা জানাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে ইংরেজিতে কথা বলা শুরু করেন। তখনই মন্ত্রী অবাক হয়ে যান। মজার ছলে কান ধরে হাত জোড় করে ছাত্রটিকে অভিবাদন জানান। এবং তিনি হাসিমুখে বলেন, ‘আমি গ্রামের মানুষ, তাই আমি ইংরেজি বুঝি না। স্থানীয় ভাষায় কথা বল।’ মন্ত্রীর এমন ভঙ্গি এবং স্পষ্টতা সকলকে অবাক করে দিল। অবাক হলেন ওই ছাত্রীও। হয়তো তিনি ভেবেছিলেন মন্ত্রী মানুষ, তাঁর তাঁর সঙ্গে ইংরেজীতে কথা বলাই ভাল হবে! কিন্তু বিজেপি মন্ত্রী যে নিজেই ইংরেজী জানেন না, তা অবাক করেছিল সবাইকে।

এরপর হিন্দিতে কথোপকথন চলতে থাকে। ছাত্রী দামিনী জেলার সরকারি স্কুলগুলির খারাপ অবস্থা, জরাজীর্ণ ভবন, শিক্ষকের অভাব এবং সম্পদের অভাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এবং সরকারি স্কুলগুলিতে শিক্ষার অবস্থার উদ্বেগজনক দিক তুলে ধরেন! রাজস্থানের শিক্ষাব্যবস্থার খারাপ হাল মাঝে মধ্যেই দেশবাসীকে নাড়িয়ে দেয়। সম্প্রতি রাজস্থানের গভর্নর হরিভাউ ভাগাড়ে একটি জনসভায় কয়েকশো বছরের মোঘল সাম্রাজ্যের ইতিহাসকে ভুল বলে দাবি করেছিলেন। তিনি জানিয়েছিলেন, মোঘল সম্রাট আকবরের কখনই বউ ছিলেন না হিন্দু রাজপুত রাজা ভারমলের মেয়ে যোধাবাঈ। আকবর কখনই যোধাকে বিয়ে করেননি। বিষয়টি কয়েকজন ইংরেজি ঐতিহাসিক নিজেদের স্বার্থে দাবি করে গিয়েছেন। সুতরাং এতেই বোঝা যায় যে, রাজস্থানের রাজ্যপালের এমন হাল হলে, শিক্ষাব্যবস্থা কতটা দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে!

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ