কৃষ্ণসার হরিণ হত্যা করে মাংস রেঁধে খাওয়া, রাজস্থানে গ্রেফতার ৮

কৃষ্ণসার হরিণ হত্যা, মাংস কেটে রান্না, জমিয়ে খাওয়া-দাওয়া, অভিযোগে গ্রেফতার ৮ জন। ফের শিরোনামে এই কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণসার হরিণ হত্যা, মাংস কেটে রান্না, জমিয়ে খাওয়া-দাওয়া, অভিযোগে গ্রেফতার ৮ জন। ফের শিরোনামে এই কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ড। এবার হৈচৈ কাণ্ড রাজস্থানের সুরাটগড়ে। জানা গিয়েছে, সম্প্রতি সুরাটগড় বন রেঞ্জের অন্তর্গত সর্দারপুরা বিকা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কৃষ্ণসার হরিণের হত্যার খবর পায় রাজস্থানের বন দফতর। খবর পেয়েই দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান বন কর্মকর্তা রুদ্রপ্রতাপ শুক্লা। গিয়ে দেখতে পান জঙ্গলে কাঁচা ও রান্না করা মাংস, চামড়া ও একটি কৃষ্ণসার হরিণের ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে। এরপর ওই ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আটজনকে গ্রেফতার করে বনদফতর। বন্য প্রাণী সুরক্ষা আইন অনুযায়ী তাঁদের গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্তরা কৃষ্ণসার হরিণ হত্যা করে তার মাংস কেটে পিকনিক করছিল। বন দফতরের আসার খবর পেয়েই তাঁরা রান্না ও কাঁচা মাংস ফেলে রেখে পালায়। তবে তাঁদের হাতেনাতে ধরে ফেলতে পেরেছে বনবিভাগ কর্মীরা। এই ঘটনায় RFO রচদ্রপ্রতাপ জানিয়েছেন, রবিবার উদ্ধারকৃত মৃত কৃষ্ণসার হরিণটির দেহাবশেষ ময়নাতদন্ত করা হয়েছে। যেখানে জানা হয়েছে হরিণটিকে ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে শিকারে ব্যাবহৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আর অভিযুক্তদের আদালতে হাজির করে রিমান্ডে পাঠানো হয়েছে। DFO রাকেশ দুলার এই ঘটনায় বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে অভিযুক্ত দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযান চলাকালে বন বিভাগের দলের সঙ্গে উদ্ধারকারী ও ভারতীয় কিষাণ সঙ্ঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে কৃষ্ণসার হরিণ শিকারের এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে।

দেশের অন্যতম বিরলতম প্রাণী এই কৃষ্ণসার হরিণ। যাদের বেশিরভাগ রাজ স্থানে দেখা যায়। বিষ্ণোই সম্প্রদায়ের মানুষজন তাদের দেবতা বলে মনে করেন। এদের মাংস এবং চামড়া বহু মূল্যে বিক্রি হয়। সেই কারণে কৃষ্ণসার হরিণ মানুষের শিকারে পরিণত হয়েছে। ভারতে পশু শিকার নিষিদ্ধ হলেও মাঝে মধ্যেই কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনা শোনা যাচ্ছে। যে কারণে বন দফতর কৃষ্ণসার হরিণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের