কেরলের জেল থেকে পালানো ধর্ষণ ও হত্যা মামলার আসামী ফের পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুবনন্তপুরম: সেন্ট্রাল জেল থেকে পালিয়েও শেষরক্ষা হল না ২০১১ সালের সৌম্যা ধর্ষণ ও হত্যাকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত গোবিন্দস্বামীর। কেরলের কান্নুর সেন্ট্রাল জেল থেকে তার পালানোর খবর সামনে আসায় চারদিকে হৈ হৈ পড়ে যায়। তারপরই তৎপর হয় পুলিশ। অবশেষে পুলিশের হাতে ফের ধরা পড়েছে গোবিন্দস্বামী। শুক্রবার এই তথ্য পুলিশ নিশ্চিত করেছে।

জেল থেকে পালিয়ে যাওয়ার পর চার ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান। এরপর বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীরা তাকে শনাক্ত করেন। শেষে কান্নুর শহরের একটি কুয়ো থেকে পুলিশ গোবিন্দস্বামীকে গ্রেফতার করে। ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত ওই ব্যক্তির পালানোর ঘটনা কান্নুর সেন্ট্রাল জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। কান্নুর সেন্ট্রাল জেলে হাই সিকিওরিটি রয়েছে। কয়েদিরা যাতে দেওয়াল টপকে পালাতে না পারে তার জন্য রয়েছে ইলেকট্রিক ফেন্সিং। তৎসত্ত্বেও গোবিন্দস্বামী পালাতে সক্ষম হয়েছিল। স্থানীয় এক বাসিন্দার প্রশ্ন, “কীভাবে ওই বন্দি জেল থেকে লাফ দিতে পারে? কারও সাহায্য ছাড়া এমনটা সম্ভব নয়।” জেল ডিজিপি বলরাম কুমার উপাধ্যায় আশ্বস্ত করেছেন যে নিরাপত্তার ত্রুটিজনিত বিষয় তদন্ত করে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেরলের কান্নুর সেন্ট্রাল জেলের নিরাপত্তা অত্যন্ত কড়া। তার মধ্যেও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়েছিল গোবিন্দস্বামী । সকালে আসামীর ঘর পরিদর্শনের সময় তার নিখোঁজের ব্যাপারটি প্রকাশ্যে আসে। জেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জেল প্রাঙ্গণে এবং আশেপাশে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু গোবিন্দস্বামীকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি প্রথমে।কান্নুর টাউন পুলিশ জানিয়েছে, তারা সকাল ৭ টায় গোবিন্দস্বামীর পালানোর খবর পায়। তারপর শুরু হয় তল্লাশি। সামনে এসেছিল জেলের সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যাচ্ছিল জেল থেকে পালানোর পর গোবিন্দস্বামী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।

শোরনুরের কাছে মাঞ্জাক্কাড়ের বাসিন্দা ২৩ বছর বয়সী সৌম্যা ২০১১ সালের ১ ফেব্রুয়ারি এর্নাকুলাম থেকে শোরানুরগামী লোকাল ট্রেনে একা ভ্রমণ করছিল। সেই সময় তাঁকে ধর্ষণ ও হত্যা করা হয়। পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনশীল। কিছুদিন পরেই বিয়ে হওয়ার কথা ছিল সৌম্যার। গোবিন্দস্বামী জেল থেকে পালানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন সৌম্যার মা সুমথি। তিনি প্রশ্ন তুলেছিলেন কীভাবে এত নিরাপত্তার মধ্যেও পালানো সম্ভব? সুমথির কথায়, “কান্নুর জেল বিশাল। কীভাবে সেখান থেকে লাফিয়ে পালানো সম্ভব কারও পক্ষে? জেল থেকে সাহায্য না পেলে এ সম্ভব নয়। জেলের ভেতরের কেউ গোবিন্দস্বামীকে সাহায্য করছে। গোবিন্দস্বামীর একটি হাত কাজ করে, অন্যটি নয়। সেই এক হাতে ভর দিয়ে জেলের বিশাল প্রাচীর লাফিয়ে পালানো অসম্ভব। ওকে অবিলম্বে ধরা উচিত। আমার মনে হয় না সে এখনও কান্নুর ছেড়ে পালাতে পেরেছে।”

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা