মহারাষ্ট্র পুলিশের ডিজি হলেন ‘ফোনে আড়িপাতায়’ অভিযুক্ত রশ্মি শুক্লা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লোকসভা ভোটের আগেই মহারাষ্ট্র পুলিশের ডিজির দায়িত্ব নিলেন বিজেপি শীর্ষ নেতৃত্বের ‘প্রিয় পাত্রী’ রশ্মি শুক্লা। এই প্রথম মরাঠা-ভূমে কোনও মহিলা আইপিএস রাজ্য পুলিশের শীর্ষ পদে বসলেন। আগামী ৩০ জুন তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু ডিজি পদে তাঁকে দুই বছরের মেয়াদে নিয়োগ করেছে একনাথ শিন্ডে সরকার। রাজ্যের নয়া ডিজির বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউত এবং বিজেপি নেতা একনাথ খাড়সের ফোনে আড়িপাতার মতো মারাত্মক অভিযোগ রয়েছে। বিরোধীদের আশঙ্কা, ডিজি হিসাবে মহারাষ্ট্র পুলিশকে বিজেপির পোষ্য ভৃত্য বাহিনীতে পরিণত করবেন রশ্মি শুক্লা।    

গহ ৩১ ডিসেম্বর মহারাষ্ট্র পুলিশের ডিজির পদ থেকে অবসর নিয়েছিলেন রজনীশ শেঠ। প্রভু ভক্তির কারণে অবসর নেওয়ার পরেই মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) চেয়ারম্যান পদে বসেছেন তিনি। আর তাঁর জায়গায় ভারপ্রাপ্ত ডিজি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার বিবেক ফানসালকার। 

মুম্বইয়ের পুলিশ ও আমলা মহলে বিজেপি নেতৃত্বের ‘প্রিয় পাত্রী’ হিসাবেই পরিচিত ১৯৮৮ ব্যাচের আইপিএস রশ্মি শুক্লা। বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন পুণের পুলিশ কমিশনার-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ হাসিল করেছিলেন। এমনকি রাজ্যে উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহা বিকাশ আঘাড়ি সরকারের সময়ে জোটের একাধিক নেতার ফোনের কথোপকথন রেকর্ড করে ‘রাজনৈতিক প্রভু’ দেবেন্দ্র ফড়নবিশের কাছে পৌঁছে দিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় বেশ কয়েকটি এফআইআর দায়ের হয় শুক্লার বিরুদ্ধে। তড়িঘড়ি মহারাষ্ট্র পুলিশ থেকে কেন্দ্রীয়  ডেপুটেশনে চলে যান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ‘বিশ্বাসভাজন’ হয়ে ওঠেন। ফলস্বরূপ অনেক যোগ্য আইপিএস অফিসারকে টপকে সিআরপিএফের অতিরিক্ত ডিজি ও সশস্ত্র সীমা বাহিনীর (এসএসবি) ডিজির দায়িত্বও পান।  

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের