‘পদে থাকার অযোগ্য’, তামিলনাডুর রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি স্ট্যালিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: তামিলনাডুর রাজ্যপাল আর এন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্ঘাত চরমে পৌঁছল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়ে তামিলনাডুর রাজ্যপালের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সরাসরিই দাবি করেছেন, ‘সাংবিধানিক পদের দায়িত্ব পালনে সক্ষম নন বর্তমান রাজ্যপাল। ফলে অবিলম্বে ‘অযোগ্য রাজ্যপাল’কে হঠিয়ে দেওয়া হোক।

রাজ্যের সাংবিধানিক প্রধানের দায়িত্ব নিয়ে আসার পর থেকেই ডিএমকে সরকারের বিরুদ্ধে কার্যত জেহাদ গোষণা করেছেন রাজ্যপাল আর এন রবি। বিভিন্ন বিষয়ে রাজ্যভভন বনাম রাজ্য সরকারের সঙ্ঘাত প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক সময়ে ইডির হাতে গ্রেফতার হওয়া বিদ্যু‍ৎ মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত করা নিয়ে তা চরমে পৌঁছেছে। প্রথমে আচমকাই জেলবন্দি মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন রাজ্যপাল। তাঁর সেই এক্তিয়ার বহির্ভূত কাজ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশজুড়ে। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের ধমক খেয়ে ‘নিজের থুতু নিজে চাটার’ মতোই সেন্থিল বালাজির বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন রাজ্যপাল।

আর রাজ্যের সাংবিধানিক প্রধানের সীমা লঙ্ঘনের জলজ্যান্ত প্রমাণ হাতে পাওয়ার পরেই নতুন করে সুর চড়িয়েছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। দেশের সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মুকে শনিবার  চিঠি দিয়ে রাজ্যপাল হিসেবে আর এন রবি কীভাবে রাজ্য সরকারের বিভিন্ন কাজে নাক গলিয়ে বাগড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তার সুনির্দিষ্ট তথ্য পেশ করেছেন। বাল্যবিবাহে জড়িত বেশ কিছু পুরোহিতের বিরুদ্ধে তদন্তে তামিলনাডুর রাজ্যপাল বাধা দিচ্ছেন বলেও চিঠিতে অভিযোগ করেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী। চিঠির শেষাংশে স্ট্যালিন লিখেছেন, ‘সাংবিধানিক প্রধানের মতো উচ্চ পদে বসার জন্য যে আর এন রবি যোগ্য নন, তা গত দুই বছরের কার্যকলাপে বার বার বুঝিয়ে দিয়েছেন। ফলে তাকে অবিলম্বে ওই গুরুদায়িত্ব থেকে সরানো হোক।’

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ