৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের কাছ থেকে ১০০ খুনের মামলা সরানো হল

৪ মাসে ২২ জন অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়ে চর্চায় এসেছিলেন উত্তরপ্রদেশের মুজাফফরনগর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিবাকর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ মাসে ২২ জন অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়ে চর্চায় এসেছিলেন উত্তরপ্রদেশের মুজাফফরনগর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিবাকর। এবার নজিরবিহীন এক প্রশাসনিক সিদ্ধান্তে তাঁর এজলাস থেকে প্রত্যাহার করে নেওয়া হল প্রায় ১০০টি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য মামলা। এগুলি জেলা ও দায়রা জজ বীরেন্দ্র কুমার সিংহের আদালতে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন একজন সরকারি আইনজীবী। এই বিষয়ে জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ত্যাগী জানিয়েছেন, রবি কুমার গত চার মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, তাঁর কাছে আরও ১০০ টি খুনের মামলা বিচারাধীন ছিল। যার ফলে আবারও কেউ মৃত্যুদণ্ড পেতে পারে, সেই আশঙ্কায় এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বিগত এপ্রিল থেকে অগস্টের মধ্যে তিনি একাধিক হাই-প্রোফাইল রায়ের ঘোষণা দিয়েছেন। গত ১৩ অগস্ট তিনি ১২ বছরের পুরোনো একটি হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি দোষী সাব্যস্ত চারজনের বিরুদ্ধে ১.৭০ লক্ষ টাকা জরিমানা করেছেন। ২০১৪ সালের ১৪ জুলাই, শামলি জেলায় পুরোনো শত্রুতার জেরে পবন কুমার নামক এক ব্যক্তিকে বাড়িতে ঢুকে গুলিতে হত্যা করা হয়েছিল। সেই মামলার সাজা হিসেবে ৪ জনকেই মৃত্যুদণ্ড দেন বিচারক রবি কুমার। এছাড়া গত ১২ অগস্ট, ২৭ বছর আগে মুক্তিপণের জন্য এক কাঠ ব্যবসায়ীকে অপহরণ ও হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি। ১৯৯৯ সালে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে কাঠ ব্যবসায়ী সেলিমকে অপহরণ করা হয়েছিলপরে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর চাপারের একটি জঙ্গলে তার গলা কাটা দেহ উদ্ধার হয়। সেই হত্যা মামলায় সাজাপ্রাপ্ত শাহনাওয়াজকে মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি।

এছাড়া গত ১৭ জুলাই, তিনি শামলি জেলায় ২০১১ সালে ডাকাতির চেষ্টার সময় এক কৃষককে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দেন। ৬ জুলাই, ২০১০ সালের একটি হত্যা মামলায় এক প্রাক্তন গ্রামপ্রধান ও তার সহযোগীকে মৃত্যুদণ্ড দেন। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত শত্রুতার জেরে ৬০ বছর বয়সী রাজবীর সিংহকে গুলি করে হত্যার দায়ে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। এই মামলাটিকে অত্যন্ত বিরল মামলা বলে দাবি করেছিলেন রবিকুমার। এছাড়া ২ জুলাই, কর্তব্যরত এক হোমগার্ডকে হত্যার দায়ে দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক রবিকুমার দিবাকর। জানা যায়, ২০২০ সালের ৪ জুন, হোমগার্ডের মাকে অভিযুক্ত ব্যক্তি আক্রমণ করেছিল। মাকে বাঁচাতে গিয়ে অভিযুক্ত হোমগার্ডকে ছুরিকাঘাতে হত্যা করে। এছাড়া ২০ জুন রাজেন্দ্র সাইনি হত্যা মামলায় গজেন্দ্র ও রামকিরণ নামে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক রবি কুমার। ১৫ বছর পুরোনো একটি জোড়া খুনের মামলায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি। গত ২৮ এপ্রিল ২০১৯ সালের হত্যা মামলায় এক নারী ও তার তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি।

যদিও এগুলো প্রথম নয়, রবি কুমার বরাবরইব তাঁর কঠোর রায়ের জন্যে পরিচিত। এর আগে ২০২২ সালে তিনি বারাণসীর জ্ঞানবাপী কমপ্লেক্সের ভিডিয়োগ্রাফি সমীক্ষা চালানোর নির্দেশ দিয়ে প্রথম চর্চায় এসেছিলেন। লখনউয়ের বাসিন্দা ৪৬ বছর বয়সী এই বিচারক ২০০৯ সালে আজমগড়ে অতিরিক্ত দেওয়ানি বিচারক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ২০১৫ সালের মে মাসে তিনি সুলতানপুরে দেওয়ানি বিচারক এবং প্রায় পাঁচ মাস পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর ২০২৫ সালের নভেম্বর মাস থেকে মুজাফফরনগরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

‘কোটি টাকার বিনিময়েও নিজেকে বিক্রি করব না’, আর্থিক সংগ্রাম নিয়ে মুখ খুললেন রাজপাল যাদব

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

ছয় বছর পর সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন পিন্স হ্যারি ও মেগান

‘কাটমানি’ না দিলে তৈরি হবে না বাড়ি, অবশেষে প্রশাসনের দ্বারস্থ দৃষ্টিহীন বাবা-ছেলে

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প