বেঙ্গালুরুর ঘটনায় প্রথম গ্রেফতার, বিমানবন্দর থেকে সোজা লকআপে আরসিবির মার্কেটিং হেড

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড নিখিল সোসলেকে গ্রেফতার করল পুলিশ। গত ৪ জুন বেঙ্গালুরুতে আরসিবির ভিকট্রি প্যারেডে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার তদন্তে এটিই প্রথম গ্রেফতার। অন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি এফআইআর দায়ের করেছিল। তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিখিল সোসলে মুম্বই পলায়নের পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে ফ্লাইট ধরার জন্য বিমানবন্দরে গেলে সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। বেঙ্গালুরুতে আরসিবি’র জয়ের পর ভিকট্রি প্যারেডের আগে যে পদদলিত হওয়ার ঘটনা ঘটে ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাতে নিখিলের ভূমিকা কতখানি ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেঙ্গালুরুর ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন, আহত বহু।

নিখিল ছাড়াও এই মামলায় পুলিশ আরও তিনজনকে আটক করেছে। এই ইভেন্টের আয়োজক ছিল ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক। ওই তিনজন এই সংস্থারই কর্মী। তাঁদেরও জিজ্ঞাসাবাদ চলবে। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব শঙ্কর এবং কোষাধ্যক্ষ জয়রাম পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মূলত পুলিশ জানার চেষ্টা করছে যে গোটা অনুষ্ঠানটির আয়োজন করতে গিয়ে কোনও নিয়ম উপেক্ষা করা হয়েছিল কিনা, কার অনুমতি নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যথাযথ সুরক্ষামান অনুসরণ করা হয়েছিল কিনা। নিখিলের গ্রেফতারকে এই মামলায় একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হচ্ছে। মনে করা হচ্ছে আগামী দিনে এই সংক্রান্ত আরও নানাবিধ তথ্য সামনে আসতে পারে।

এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পদদলিত হওয়া এবং বিশৃঙ্খলার জন্য পুলিশকে দায়ী করেছিলেন। বরখাস্ত করা হয়েছিল পুলিশ কমিশনারকে। পরে কর্ণাটকের আইপিএস অফিসার সীমান্ত কুমার সিংকে নতুন পুলিশ কমিশনার নিযুক্ত করা হয়।

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

বৃষ্টি ও ভূমিধসের বাধা কাটিয়ে টানা ৬ দিন পর ফের শুরু অমরনাথ যাত্রা

মেডিকেল এমার্জেন্সি থেকে টার্ম ইনশিয়োরেন্স, জেনে নিন মধ্যবিত্তের সুরক্ষাকারী ৫টি বিমা

বাজেট অধিবেশনের শেষ দিনে বড় চমক, ক‍্যাগ রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি

টাকা আসছে না ঘরে? সোফার পিছনের দেওয়ালে এই ছবি রাখুন

আজ শনিবার দেবশয়নী একাদশী, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে