মথুরা পুলিশ ও গোটা থানাকে ‘নিলামে’ তুলতে চেয়ে রিল পোস্ট, গ্রেফতার ২০ বছরের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় পুলিশকে নিয়ে  উপহাস করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। দেবসেরাস গ্রামের বাসিন্দা রইসের ছেলে ২০ বছর বয়সী রবিন একটি রিল তৈরি করে পুরো মথুরার থানা নিলামে তোলা এবং অফিসারদের কেনার বিষয়ে একটি বিতর্কিত ভিডিও পোস্ট  করেছিলেন । তা নিয়েই উঠেছিল বিতর্কের ঝড়। পুলিশকে নিয়ে উপহাস করার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। 

গোপন সূত্রের  ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গাঁথোলি দেবসেরাস বাম্বা কালভার্টের কাছে গ্রেফতার করে। ভিডিওতে, যুবক  পুরো পুলিশ স্টেশনটিকে এক লক্ষ  টাকায় বিক্রি করার কথা  বলেছিলেন। এখনেই শেষ নয় কনস্টেবলকে ১,০০০ টাকায় এবং ইন্সপেক্টরকে ১০,০০০ টাকায় বিক্রি করার কথা বলেও শোনা গিয়েছিল তাঁকে। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পরে  যায়। তৎপর হয় পুলিশ। 

আরও পড়ুন:  ভোটের মুখে স্ট্যালিনের মাস্টারস্ট্রোক, ১.৩১ কোটি মহিলার অ্যাকাউন্টে পৌঁছাল ৫০০০ টাকা

গ্রেফতার হওয়া যুবক  রবিন যে দেবসেরাস গ্রামের বাসিন্দা, সেই গ্রামটি অনলাইন জালিয়াতির জন্য পরিচিত। মাত্র এক মাস আগে, পুলিশ প্রতারণার অভিযোগে এই একই গ্রামের ৪০ জনকে  গ্রেফতার করেছিল। এই আবহেই রবিন পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে একটি ভাইরাল ভিডিও পোস্ট করেছেন, যেখানে দাবি করেছেন যে ভারতে টাকার মূল্য অবশ্যই কমে  গিয়েছে এবং তিনি তাদের কিনতে সক্ষম। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ বিভাগের মধ্যে আলোড়ন সৃষ্টি  হয়। তবে পুলিশ হেফাজতে আসার পরেই অভিযুক্তের সুর বদলে যায়। গ্রেফতার হওয়ার পর প্রকাশিত ছবিতে যুবককে  হাত জোড় করে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে দেখা যায়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে এবং তাকে  জেলে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, যারা  পুলিশের  পোশাক এবং আইনকে উপহাস করবে তাদের ছাড় দেওয়া হবে না। 

 

চোখের জলে বাবাকে শেষ বিদায় জানাতে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি

আরজিকর ঘটনার ২ বছর, নির্যাতিতার স্মরণে ২ মিনিট নীরবতা পালন সব সরকারি হাসপাতালে

২০১৬ থেকে তরুণী অভিনেত্রীকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার পরিচালক শাকিল নুরানি

রবিতে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল