ভোটের মুখে স্ট্যালিনের মাস্টারস্ট্রোক, ১.৩১ কোটি মহিলার অ্যাকাউন্টে পৌঁছাল ৫০০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগে বড়সড আর্থিক ঘোষণা করে চমক দিল তামিলনাড়ুর শাসকদল। এম কে স্ট্যালিন-এর নেতৃত্বাধীন দ্রাবিড মনেত্র কাজাগম (ডিএমকে) সরকার শুক্রবার ‘কালাইগনার মাগালির উরিমাই থোগাই’ প্রকল্পের আওতায় রাজ্যের ১.৩১ কোটি মহিলা সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ৫ হাজার টাকা করে জমা দিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এই অর্থের মধ্যে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল-এই তিন মাসের জন্য মাসিক ১ হাজার টাকা করে ‘অধিকার অনুদান’-এর অগ্রিম টাকা এবং অতিরিক্ত ২ হাজার টাকা গ্রীষ্মকালীন বিশেষ সহায়তা হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে রাজ্য কোষাগার থেকে এককালীন ৬ হাজার ৬৫০ কোটিরও বেশি টাকা ব্যয় হয়েছে। 

আরও পড়ুন: আরজি করে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হাসপাতাল চত্বর

একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের অজুহাতে অনুদান বিতরণ আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেই পরিস্থিতি মাথায় রেখেই সরকার অগ্রিম অর্থ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর বক্তব্য, এই অনুদান তামিলনাড়ুর মহিলাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি, এবং কোনও বাধাই সেই অঙ্গীকার থেকে তাঁকে সরাতে পারবে না। তিনি দাবি করেন, তাঁর ‘দ্রাবিড মডেল’ সরকার সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করেই এই অর্থ প্রদান নিশ্চিত করেছে।

 

একই সঙ্গে স্ট্যালিন ঘোষণা করেন, আগামী নির্বাচনে ফের জয়ী হলে মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়ে ২ হাজার টাকা করা হবে। উল্লেখযোগ্যভাবে, এই প্রতিশ্রুতি আগে দিয়েছিলেন তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এডাপ্পাদিকে পালানিস্বামী-এর নেতৃত্বাধীন এআইএডিএমকে।

রাজ্যের আর্থিক চাপের কথা অস্বীকার না করেও মুখ্যমন্ত্রী বলেন, জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে তাঁর সরকার কোনও আপস করবে না। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এই প্রকল্প প্রথমে ১.১৩ কোটি নারীকে অন্তর্ভুক্ত করলেও এখন তা বেড়ে ১.৩১ কোটিতে পৌঁছেছে। স্ট্যালিনের মতে, এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, বরং সমাজে নারীদের অবদানের স্বীকৃতিও বটে।

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই ইসিএল আধিকারিকের বাড়ি-অফিসে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর