ভারভারা রাওয়ের জামিনের মেয়াদ বৃদ্ধি সুপ্রিম কোর্টের

জামিনের মেয়াদ বৃদ্ধি তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভীমা কোরেগাঁও মামলায় (Bhima Koregaon case) ভারভারা রাওয়ের জামিনের মেয়াদ বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট (Supreme Court) । শীর্ষ আদালতের বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং বিচারপতি সুধাংশ ধুলিয়ার ডিভিশন বেঞ্চ ভারভারা রাওয়ের (Varavara Rao) জামিনের (bail) মেয়াদ বৃদ্ধি করে। ভীমা কোরেগাঁও মামালা অভিযুক্তের জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়ে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের (division) দ্বারস্থ হয় কেন্দ্র। কেন্দ্রের হয়ে ডিভিশন বেঞ্চে পিটিশন দাখিল করে সলিসিটর জেনারেল তুষার মেহতা। 

পাশাপাশি ভারভারা রাওয়ের (Varavara Rao)দায়ের করা মামলার শুনানি আপাতত স্থগিত রাকার আর্জি জানান।  কেন্দ্র্রের আবেদনে সাড়া দিয়ে মামলা শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ(division) । বম্বে হাইকোর্টে ভারভারা রাওয়ের এদিন আত্মসমর্পণের কথা ছিল। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফেলে বম্বে হাইকোর্টের রায় কার্যকর হবে না।

উল্লেখ করা যেতে পারে, ভীমা কোরেগাঁও মামলায় (Bhima Koregaon case) রাজনৈতিক প্রভুদের নির্দেশে ৮১ বছর বয়সী তেলেগু কবিকে গ্রেফতার করে জেলে পুরেছিল পুনের পুলিশ। বর্ষীয়ান কবিকে মুক্তির জন্য সমাজের বিভিন্ন স্তর থেকে দাবি উঠলেও তাতে কর্ণপাত করেনি মহারাষ্ট্র সরকার। বরং অমিত শাহের মতে দেশের পক্ষে বিপজ্জনক কবিকে জেলের কুঠুরিতে বন্দি করে রাখতে এবং সবক শেখাতে সচেষ্ট হয়েছে বিজেপি বান্ধব পুলিশ আধিকারিকরা।

একই মামলায়  সুধা ভরদ্বাজকে ৫০ হাজার টাকার বিনিময়ে ডিফল্ট বেল-য়ে (default bail) জেল থেকে ছাড়া পেলেন। স্ট্যান স্বামীও জামিনের (bail) জন্য আবেদন করেছিলেন। কিন্তু জাতীয় তদন্ত সংস্থা জামিনের তীব্র বিরোধিতা করে। জেলের কুঠুরিতে থাকতে থাকতেই মৃত্যু হয় তাঁর। 

আরও পড়ুন ভীমা কোরেগাঁও মামলা: জেলমুক্ত সুধা ভরদ্বাজ

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার