সরকারের সবুজ সঙ্কেত পেলেই পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল, মন্তব্য সেনা কর্তার

কাশ্মীরে ক্রমাগত উগ্রপন্থীদের মদত দিয়ে ভারতকে উত্যক্ত করে চলেছে পাকিস্তান। এবার পাক অধিগৃহীত কাশ্মীর পুনর্দখলের কথা বললেন এক সেনা কর্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি : কাশ্মীরে ক্রমাগত উগ্রপন্থীদের মদত দিয়ে ভারতকে উত্যক্ত করে চলেছে পাকিস্তান। এবার পাকিস্তানকে পাল্টা জবাব দিতে পাক অধিগৃহীত কাশ্মীর পুনর্দখলের কথা বললেন এক সেনা কর্তা। গত মাসেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে ছিলেন, গিলগিট ও বাল্টিস্তানও শিগগিরি পুনর্দখল করবে ভারত। সেই বক্তব্যের রেশ ধরে ভারতীয় সেনার এক শীর্ষ কর্তা জানিয়ে দিলেন, কেন্দ্র নির্দেশ দিলেই পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করতে প্রস্তুত তাঁরা।

নর্দান আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘ভারত সরকারের নির্দেশ পালন করতে সেনা প্রস্তুত। কাশ্মীর পুনর্দখলের নির্দেশ দিলেই আমরা তা পালন করব’। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এমন দাবি করেন তিনি। তবে পাশাপাশি তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতির সমঝোতা যেন ভঙ্গ না হয় সেদিকেও সেনাকে খেয়াল রাখতে হবে। কেননা দুই দেশের স্বার্থেই তা ভঙ্গ করা যায় না। কিন্তু ওরা যদি তা ভঙ্গ করে আমরা জবাব দিতে প্রস্তুত’। পাশাপাশি দ্বিবেদীর প্রস্তাব, ‘দেশের ৫০ শতাংশ নাগরিকের বয়স ২৫-এর নিচে। যদি তাঁদের আমরা অগ্নিবীর হিসেবে প্রশিক্ষণ দিতে পারি, তাহলে তাঁদের একাংশকে আধা সেনা ও পুলিশ বাহিনীতে নিয়োগ করা যাবে। বাকিরা স্বনির্ভর হিসেবে কাজ করতে পারবে’।

অক্টোবরের শেষ সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে বলতে শোনা গিয়েছিল, ‘জম্মু ও কাশ্মীর এবং লাদাখে সবেমাত্র উন্নয়ন শুরু হয়েছে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব তখনই যখন গিলগিট ও বাল্টিস্তানে পৌঁছতে পারব’।

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

পুরুলিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য, এসটিএফ ও জেলা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা