দিল্লির কুচকাওয়াজে ব্রহ্মোস ও আকাশে রাফালের গর্জন, প্রজাতন্ত্র দিবসে ভারতের শক্তি প্রদর্শন

আজ ২৬ জানুয়ারি, দেশজুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো চলতি বছরেও দিল্লির কর্তব্য পথে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২৬ জানুয়ারি, দেশজুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো চলতি বছরেও দিল্লির কর্তব্য পথে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। তবে এবার দিল্লির কর্তব্য পথে ভারতের ‘ডিফেন্স’ পাওয়ার। কুচকাওয়াজে সাতটি যুদ্ধাস্ত্রের প্রদর্শন করে শত্রুপক্ষকে কড়া বার্তা দিল ভারত। চলতি বছরের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের প্রধান আকর্ষণ ছিল ব্রহ্মোস এবং আকাশ মিসাইল ও রাফালের গর্জন। এছাড়া প্রথমবারের মতো দিল্লিল প্যারোলে দেখা মিলবে ‘সূর্যস্তর’ রকেট লঞ্চার এবং অর্জুন ট্যাঙ্ক। পাশাপাশি চলতি বছরেই কুচকাওয়াজে প্রথম দেখা যাবে ভৈরব লাইট কমান্ডো এবং শক্তিবান রেজিমেন্টকে।

এছাড়া এবারের কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ, লাদাখের জাস্কার টাট্টু ঘোড়া এবং দুই কুঁজওয়ালা উট। এছাড়াও একাধিক চমক রয়েছে। এবার ৬১ ক্যাভালরির সদস্যরা প্রথাগত পোশাকের বদলে যুদ্ধের পোশাক পরে প্যারোডে অংশ নেবেন। জানিয়ে রাখা ভাল, চলতি বছরে প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজের থিম সাজানো হয়েছে ‘বন্দে মাতরম’ – এর ১৫০ বছরের কথা মাথায় রেখে।

এবার কুচকাওয়াজের সময় আকাশপথে নজর কাড়বে মোট ২৯টি সামরিক বিমান ও হেলিকপ্টার। তালিকায় রয়েছে রাফাল, সুখোই এবং মিগ২৯-সহ ১৬টি যুদ্ধ বিমান। এ ছাড়াও ধ্রুব-রুদ্র হেলিকপ্টার আকাশে তাদের বিশেষ কৌশল দেখাবে। যেগুলি ভারতীয় প্রযুক্তিতে তৈরি। এছাড়া অর্জুন ট্যাঙ্কের সঙ্গে প্রদর্শন হবে ভীষ্ম ট্যাঙ্ক এবং নাগ মিসাইল সিস্টেমের। এছাড়া কুচকাওয়াজে ‘অপারেশন সিঁদুর’-এর একটি বিশেষ প্রদর্শনী থাকবে। গত বছরের মে মাসে পহেলগাঁও হামলার প্রতিবাদে ভারত পাকিস্তানের উপর অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল। পাকিস্তানের ৯ টি জঙ্গিঘাঁটি একেবারে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় যুদ্ধাস্ত্রগুলি। তার মডেল এবারের কুচকাওয়াজে প্রদর্শিত হবে। এ ছাড়াও, DRDO তাদের তৈরি অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল প্রদর্শন করবে, যেগুলি শত্রুপক্ষের পাঠানো লক্ষ্যবস্তুকে নির্ভুল ভাবে আঘাত হানতে সক্ষম।

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর