আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫ বছর বাদে কমল রেপো রেট, গাড়ি-বাড়ির ঋণের EMI কমছে

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যবিত্তদের বড় স্বস্তি । টানা ৫ বছর বাদে কমল রেপো রেট। প্রায় ২৫ বেসিস পয়েন্ট হ্রাস পর  বর্তমান রেপো রেট ৬.২৫ শতাংশ হয়ে দাঁড়াল । শুক্রবার  এমনটাই ঘোষণা করল   রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ( RBI)  । এরজেরে গাড়ি-বাড়ির ঋণে কমছে মাসিক কিস্তি ।  

এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা  জানিয়েছেন, ‘ আমরা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি রেপো রেট যেন কমানো হয় । ৬.৫০ শতাংশ  থেকে কমিয়ে ৬.২৫ শতাংশ করা হচ্ছে  রেপো রেট। আর এই  হ্রাসের জেরে , আপনাদের ঋণের EMI এখন হ্রাস পাবে।’  বলা বাহুল্য,  ২০২০ সালে শেষবার RBI  রেপো রেট কমিয়েছিল । এরপর তা ধীরে ধীরে বেড়ে ৬.৫ শতাংশে উন্নীত হয় । ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে শেষবার বেড়েছিল রেপো রেট । আর এবার বাজেটে কর সরলীকরণের হতেই একধাক্কায় অনেকটাই রেপো রেট কমালো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তাতেই কিছুটা  স্বস্তি পেল আমজনতা।  

রেপো রেট  কী?

রেপো রেট হল যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজার্ভ  ব্যাঙ্ক।  আর এই রেপো রেটের উপরেই নির্ভর করে ব্যাঙ্কের গ্রাহকদের ঋণের ইএমআইয়ের হার। রেপো রেট কমলে যেমন বাড়ি-গাড়ির ঋণের ক্ষেত্রে ইএমআইয়ের হার কমে যায়, তেমনই রেপো রেট বাড়লে ইএমআইয়ের হার বাড়ে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ