শাড়ি পরার জন্য রেস্তোরাঁতে ঢুকতে বাধা! ঝাঁপ বন্ধ করল পুরসভা

দিল্লির রেস্তোরাঁতে শাড়ি পড়ে ঢোকার জন্য নো এন্ট্রি দেখানো হয় এক মহিলাকে।

Share:

 

নিজস্ব প্রতিনিধি: দিল্লির রেস্তোরাঁতে শাড়ি পড়ে ঢোকার জন্য নো এন্ট্রি দেখানো হয় এক মহিলাকে। যার ভিত্তিতে ঘুরপথে দিল্লির ওই রেস্টুরেন্ট বন্ধ করে দিল পুরসভা। বুধবারই দক্ষিণ দিল্লি পুরসভার তরফে ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার নির্দেশ গিয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, ওই রেস্তোরাঁটি বিনা লাইসেন্সে চলছিল। উপযুক্ত ট্রেড লাইসেন্স না থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। যদিও কানাঘুষো শোনা যাচ্ছে শাড়ি বিতর্কের জন্যই এই পদক্ষেপ পুরসভার। অ্যাকুলা রেস্টুরেন্ট নামের ওই রেস্তোরাঁর আনসাল প্লাজাতে রয়েছে দিল্লিতে।

গত ২৪ তারিখ নাগাদ এই নোটিশ ইস্যু করে পুরসভা। অবিলম্বে রেস্তোরাঁ বন্ধের কথা জানানো হয়। জানা গিয়েছে গত ২১ তারিখ ওই রেস্তোরাঁতে আচমকাই হানা দেন পুরসভার খাদ্য পর্যবেক্ষক আধিকারিক। তারাই জানান, খাদ্য সংক্রান্ত গুরুত্বপূর্ব ট্রেড লাইসেন্স নেই রেস্তোরাঁতে। এই ব্যাপারটি বড় ব্যাপার তাই দ্রুত বন্ধ করে দেওয়া হোক। যদিও ২১ তারিখ একবারের জন্য সুযোগ দেওয়া হয় রেস্তোরাঁর মালিককে। গত ২৪ তারিখ ফের পুরসভার তরফে অভিযান চালানো হলে একই গাফিলতি চোখে পড়ে যার জন্য পুরসভার তরফে এই মর্মে নোটিশ দেওয়া হয়।

রেস্তোরাঁর মালিক জানিয়েছেন, ‘পুরসভার নির্দেশেই আমি বন্ধ করে দিয়েছে। যা নথি বা কাগজ দরকার তা আদায় করে ফের খুলব এই রেস্তোরাঁ।’ কিছুদিন আগেই ঘটনাটি ঘটেছে দিল্লিতে। অভিযোগকারী মহিলা পেশায় ব্লগার। নাম অনীতা চৌধুরী। ওই রেস্তোরাঁর আচরণের বক্তব্য শেয়ার করেন ভিডিওতে, তাতে স্পষ্ট ওই অভিজাত রেস্তোরাঁয় ঢুকতে যাওয়ার মুহূর্তে অনীতা চৌধুরীকে বাধা দেন এক কর্মী। তিনি স্পষ্ট জানান, তাঁকে রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া যাবে না। কারণ জিজ্ঞেস করলে ওই কর্মী জানান, শাড়ি স্মার্ট পোশাক নয়। গোটা ঘটনায় একটা সাময়িক উত্তেজনা তৈরি হয় এবং ঘটনাটি রেকর্ড করেন অনীতা চৌধুরী।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের