চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার ‘Deepfake’-র শিকার গাজিয়াবাদের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার

Curtesy; Google

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তির বিবর্তনের বিপদ। যত দিন যাচ্ছে উন্নত হচ্ছে প্রযুক্তি। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিপদ, জালিয়াতি নানা রকমের ভুয়ো কারবার। এবার ডিপফেকের শিকার উত্তরপ্রদেশের এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। এই নতুন প্রযুক্তির শিকার হয়েছেন বেশ কয়েকজন অভিনেতা থেকে শুরু করে সাধারণ মানুষ।

গাজিয়াবাদের থানায় এক বৃদ্ধ অভিযোগ দায়ের করে এক প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযোগ ওই প্রাক্তন পুলিশ কর্মীর ছবি বসানো একটি ভিডিও ব্যবহার করে নাকি ৭৪,০০০ টাকা হাতিয়ে নিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার প্রেম প্রকাশ এক মহিলার সঙ্গে ভিডিও কল করছেন। মহিলাকে বলতে শোনা যায় “স্যার, আপনার মুখ রেকর্ড করা হচ্ছে। আপনি কি টাকা দাবি করছেন? আপনি কি দ্বারকা থানা থেকে ফোন করছেন?”

এরপর ভুক্তভোগী বৃদ্ধ কবিনগর থানায় অভিযোগ দায়ের করার পরে একটি মামলা দায়ের করা হয়েছিল। ডিপফেকগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিজিটালভাবে পরিবর্তিত মিডিয়া সামগ্রী ব্যবহার করে। নগ্নতা এবং যৌন শোষণ নিয়ে উদ্বেগ বাড়িয়ে ইন্টারনেটে ঝড় তুলেছে এই নতুন জালিয়াতি।

সম্প্রতি অভিনেত্রী রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের মতো সেলিব্রিটিদের ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে। যার ফলে সরকার ডিপফেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নিয়ম কানুন বিবেচনা করতে বাধ্য হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর গত সপ্তাহে বলেছিলেন যে সরকার শীঘ্রই ডিপফেক কন্টেন্টের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য একজন কর্মকর্তা নিয়োগ করবে।

Published by:

Share Link:

More Releted News:

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ