লেডি মাউন্টব্যাটেন, আইনস্টাইনকে লেখা নেহরুর পত্র চেয়ে রাহুলকে চিঠি প্রধানমন্ত্রী মিউজিয়ামের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লেডি মাউন্টব্যাটেন, বিজ্ঞানী আইনস্টাইন-সহ দিকপালদের লেখা পণ্ডিত জহরলাল নেহরুর দুষ্পাপ্র্য পত্র ফেরত পেতে রাহুল গান্ধির দ্বারস্থ হল প্রধানমন্ত্রী স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ। জাদুঘরের অছি পরিষদের অন্যতম সদস্য রিজওয়ান কাদরি এ বিষয়ে লোকসভার বিরোধী দলনেতাকে চিঠিও দিয়েছেন। ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহরুকে নিয়ে ভবিষ্যত প্রজন্মের গবেষণার জন্যই ওই দুষ্প্রাপ্য চিঠি জাদুঘরে রাখা প্রয়োজন।’ যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি রাহুল।

দিল্লিতে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর ব্যক্তিগত ও অন্যান্য সামগ্রী নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তৈরি হয়েছিল নেহরু মিউজিয়াম। কিন্তু ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই ভারতের ইতিহাস থেকে পণ্ডিত নেহরুর নাম ও অবদান মুছে দিতে কোমর কষে ঝাঁপান নরেন্দ্র। সুযোগ পেলেই তিনি খোঁচা দেন দেশের প্রথম প্রধানমন্ত্রীকে। দেশবাসীর কাছে নেহরুকে খলনায়ক হিসাবে উপস্থাপনের মরিয়া চেষ্টা চালানোর পাশাপাশি নেহরু মিউজিয়ামের নামও বদলে দিয়েছেন। নেহরুর পরিবর্তে ওই মিউজিয়ামের নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রী স্মৃতি জাদুঘর। ওই জাদুঘরে অবশ্য নেহরুর জন্য একটি শাখা রয়েছে।

সেখানে দেশের প্রথম প্রধানমন্ত্রীর ব্যবহৃত চিঠি ও ব্যক্তিগত জিনিস রয়েছে। এবার লেডি মাউন্টব্যাটেন, বিজ্ঞানী আইনস্টাইন, জননেতা জয়প্রকাশ নারায়ণকে লেখা নেহরুর দুষ্প্রাপ্য পত্র রাখার সিদ্ধান্ত হয়েছে। রাহুল গান্ধির কাছে ওই চিঠি ফিরিয়ে দেওয়ার আনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী স্মৃতি জাদুঘরের সদস্য রিজওয়ান কাদরি লিখেছেন, ‘আগে ওই চিঠি নেহরু মিউজিয়ামে রাখা ছিল। কিন্তু ২০০৮ সালে সোনিয়া গান্ধি ওই চিঠিগুলি জাদুঘর থেকে নিজের হেফাজতে নিয়ে রেখেছেন। পণ্ডিত নেহরুর ওই চিঠিগুলি বহু বছর আগে জাদুঘরে দান করা হয়েছিল। ফলে তা সরকারি সম্পত্তি। তাই ওই চিঠি ফের জাদুঘরকে ফিরিয়ে দেওয়া হোক।’

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত