স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: সাধারণ পরিবারে জন্ম। তার পর দুঃখে ভরা জীবন। স্বামী আর ১০ বছর বয়সী বড় মেয়ের অকালমৃত্যুর পরে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ। গঞ্জনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে একসময়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে পরিজনদের উ‍ৎসাহদানে নতুন উদ্যমে সব কিছু শুরু করে নিজের লক্ষ্যে পৌঁছেছেন রোহিনী গুর্জর। এক অদম্য জেদকে সঙ্গী করেই প্রতিকুলতার সঙ্গে লড়ে গিয়েছিলেন। তার ফলও পেয়েছেন হাতেনাতে। রাজস্থান প্রশাসনিক সেবার আধিকারিক হয়ে সব অপবাদ আর কটাক্ষের জবাব দিয়েছেন। সমাজ বদলের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে চলেছেন। রোহিনী গুর্জরের জীবন সংগ্রামের গল্প অনেক মেয়ের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

রাজস্থানের প্রত্যন্ত গ্রাম ঘুঘরায় জন্ম রোহিনী গুর্জরের। ২০০৬ সালে গ্রামের প্রথম মেয়ে হিসেবে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। পড়াশোনায় মেধাবী হওয়া সত্বেও আর্থিক কারণে আর উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারেননি। তাই  এক বেসরকারি স্কুলে শিক্ষকতার চাকরি নেন। সব কিছু ঠিকঠাকই চলছিল। ২০১১ সালে আজমেঢ়ের নারোলি গ্রামে বিয়ে হয় রোহিনীর। স্বামী ও স্ত্রী-দুজনেই সরকারি চাকরির প্রস্তুতি নেন। ২০১৩ সালে এক কন্যা সন্তানের জন্ম দেন রোহিনী। সুখের সংসারে আচমকাই নামল অমানিশার অন্ধকার। ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রোহিনীর স্বামী। গ্রামের বাসিন্দারা ডাইনি বলে অপবাদ দিয়ে কার্যত একঘরে করে রাখেন রোহিনীকে। তবে ওই দুঃসময়েও পাশে দাঁড়িয়েছিলেন নবতিপর শাশুড়ি পুষ্পা দেবী।

স্বামীর অধরা স্বপ্ন পূরণ করতে রাজস্থান প্রশাসনিক সেবায় যোগ দেওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতি শুরু করেন রোহিনী দেবী। চলে যান জয়পুরে। পরীক্ষার প্রস্তুতির মাঝেই ২০২৪ সালের ২৯ জুন ১০ বছর বয়সী বড় মেয়েকে চিরতরে হারান রোহিনী দেবী। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়ে রাজস্থান প্রশাসনিক সেবার পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন রোহিনী। কিন্তু পরিবারের বাকি সদস্যদের লাগাতার চাপে নিজের সিদ্ধান্ত বদলান। ফের শুরু করেন প্রস্তুতি। অবশেষে নিজের লক্ষ্যে পৌঁছেছেন রোহিনী। বর্তমানে রাজস্থান সরকারের আমলা হিসেবে কর্মরত। ছোট্ট মেয়েকেই নিয়ে আজ সুখী সংসার। নিজের জীবনের প্রতি পদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজ বদলের, মেয়েদের সম্পর্কে পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের