তিহাড়ে কেজরিকে খুনের ষড়যন্ত্র করছে বিজেপি ও উপরাজ্যপাল, বিস্ফোরক অভিযোগ আপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিহারে জেলে বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী । এই আবহে বরাবরের মত  অরবিন্দ কেজরিওয়ালের  স্বাস্থ্য নিয়ে সরব হল আম আদমি পার্টি। রবিবার সাংবাদিক সম্মেলন করে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি বলেন,’ তিহার জেলের ভিতরে মুখ্যমন্ত্রীর মেডিক্যাল রিপোর্ট গোপন করে খুনের ছক কষানো হচ্ছে।‘

শুধু তাই নয় সঞ্জয় অভিযোগ করেছেন,’ বিজেপি এবং লেফটেন্যান্ট গভর্নর উভয়ই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছেন। এর আগে সুগার লেভেল বেড়ে যাওয়ায় যখন তাঁর ইনসুলিনের প্রয়োজন হয়, তখন তাঁরা যুক্তি দিয়ে বলেন কেজরিওয়াল আম, আলু খাচ্ছেন। তাই তাঁকে ইনসুলিন দেওয়া যাবে না। শেষে আদালতের নির্দেশে কেজরিকে দেওয়া হয় ইনসুলিন।‘

কেজরির স্বাস্থ্য রিপোর্ট সামনে এনে  সঞ্জয় বলেন, ‘তিহার জেলের চিকিৎসকরা মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছেন। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আপ সুপ্রিমের  সুগার লেভেল কমে গেছে। তিনি  হাইপারগ্লাইসেমিয়ার ভুগছেন।‘প্রসঙ্গত, ১৩ জুলাই আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং দাবি করেন কেজরিওয়ালের সাড়ে আট কেজি ওজন কমেছে। জেলে তিনি অসুস্থ হয়ে পড়ছেন।  এই আবহে  আপের তরফে  বিজেপি ও লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করার জন্য আইনি পরামর্শ নিতে শুরু করেছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা