আপনার কী PPF স্কিম রয়েছে? অক্টোবর থেকে  বদলে যাচ্ছে একাধিক নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বদলাতে চলেছে  PPF অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডের কিছু নিয়ম। ১ লা অক্টোবর থেকেই আসছে একাধিক নিয়ম। এটি অনেক অ্যাকাউন্ট হোল্ডারকে প্রভাবিত করতে চলেছে। PPF-এর অধীনে ৩টি বড় পরিবর্তন হতে চলেছে।  যদি আপনারও পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এর অধীনে একটি অ্যাকাউন্ট থাকে, তাহলে জেনে নিন কী কী নিয়মের বদল হচ্ছে।

প্রথমত, কোন নাবালকের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত নাবালকের নামে খোলা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্টগুলিতে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের (POSA) হারে সুদ পাওয়া যাবে।

দ্বিতীয়ত, যেকোনো পোস্ট অফিস বা এজেন্সি ব্যাঙ্কে বিনিয়োগকারীর দ্বারা নির্বাচিত প্রাথমিক PPF অ্যাকাউন্টটি স্কিমের হার অনুযায়ী সুদ পাবে। কিন্তু মাথায় রাখতে হবে জমার পরিমাণ বার্ষিক সর্বোচ্চ সীমা অতিক্রম যাতে  না করে।  এছাড়াও দ্বিতীয় অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে তা প্রথম অ্যাকাউন্টের সঙ্গে একত্রিত যাবে । তবে এই অ্যাকাউন্টে জমা করা টাকার ওপর সুদ দেওয়া হবে না।

তৃতীয়ত, ১৯৬৮ সালের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (PPF) এর অধীনে খোলা পিপিএফ অ্যাকাউন্টে   অনাবাসী ভারতীয়রা (এনআরআই) আবাসিক অবস্থা সম্পর্কে অনুসন্ধান ফর্ম H করেনি । তবে তারা ২০২৪ সালের POSA নির্দেশিকা অনুযায়ী সুদের হার পাবে।

উল্লেখ্য, PPF অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড হল কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত সবচেয়ে জনপ্রিয় ছোট সঞ্চয় স্কিমগুলির মধ্যে একটি। যা ভবিষ্যতের জন্য সঞ্চয় করার এবং কর-মুক্ত সুদ অর্জনের সুযোগ প্রদান করে। এই স্কিম দীর্ঘমেয়াদে ভালো লাভ দেয়। এই স্কিমে আপনি কমপক্ষে ৫০০ টাকা বিনিয়োগ শুরু করতে পারেন এবং বার্ষিক সর্বাধিক ১.৫  লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন৷ কমপক্ষে ১৫ বছরের জন্য করা যায় এই স্কিম।  

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!