বড় জয় দিল্লির, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস পুতিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, পহেলগাঁও : সন্ত্রাসবাদ দমনে সাহায্য করবে রাশিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে এমন কথাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকেই সমর্থন জীবনে রাশিয়া। ভারতের বিদেশমন্ত্রক সূত্রে খবর, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন। পহেলগাঁও-র বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন তিনি। এই জঙ্গি হামলায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, এই হামলায় জড়িত সকলকে বিচারের আওতায় নিয়ে আসা হোক বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিন কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার চেষ্টা করেছে।

জানা গিয়েছে, পহেলগাঁও হামলার পাশাপাশি আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে মোদি ও পুতিনের। চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে পুতিনকে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২২ এপ্রিল পহেলগাঁও-র বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬জন। এই হামলার বদলা চাইছে গোটা দেশ। এই ঘটনায় দোষীদের খুঁজে খুজে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীও বলেছেন সকলকে শাস্তি দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশবাসী যা চাইছে তাই হবে। ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা দেশ। সকলেই চাইছে। সঠিক জবাব দেওয়া হোক। সেই কারণে সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার।

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি