‘আমি তোর শাশুড়িকে খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর জামাইকে ফোন করে পালালেন শ্বশুর

ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের সাহারানপুরের রামপুর মণিহরণ থানা সংলগ্ন এলাকায়। মহিলাকে সন্দেহজনক অবস্থায় পাওয়া গিয়েছে। মৃতের বয়স ৪০ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্যে ফের মর্মান্তিক ঘটনা। স্ত্রীকে মাদক খাইয়ে শ্বাসরোধ কর হত্যা করল স্বামী। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের সাহারানপুরের রামপুর মণিহরণ থানা সংলগ্ন এলাকায়। মহিলাকে সন্দেহজনক অবস্থায় পাওয়া গিয়েছে। মৃতের বয়স ৪০ বছর। তাঁর অভিযুক্ত স্বামী এখন পলাতক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং মহিলার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, নিহত মহিলা শাবানার স্বামী সেলিম তাঁকে মাদক খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। প্রায় ২০
বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল।

সেলিম গাগলহেদি থানা এলাকার কৈলাশপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের কথায়, বিয়ের পর থেকেই তাঁদের সংসারে নিত্যদিন কলহ লেগেই থাকতো। সেলিমের আচরণ আক্রমণাত্মক ছিল। তিনি প্রায়শই শাবানার উপর হামলা চালাতেন। এমনকি তাঁদের পরিবারের অশান্তি বেশ কয়েকবার পঞ্চায়েতেও উঠেছিল এবং সালিশি সভা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু পরিস্থিতি একই রকম রয়ে যায়। তাঁদের একটি মেয়ে রয়েছে, সেও বিবাহিত। মেয়ের নিরাপত্তার কথা ভেবেই পরিবারটি রামপুর মণিহরণে নতুন বাড়ি করে সেখানে চলে যান। কিন্তু তাতেও পরিস্থিতি ঠিক হয়নি। তাঁদের মধ্যে দ্বন্দ্ব এবং হয়রানি অব্যাহত ছিল। নিহত মহিলা শাবানার জামাই ইনাম জানিয়েছেন, গতকাল রাত ১২:৩০ নাগাদ তাঁর শ্বশুরই তাঁকে ব্যক্তিগতভাবে ফোনে জানিয়েছিলেন যে, তাঁর শাশুড়িকে তিনি খুন করেছেন।

খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান, শাবানা ঘরের ভেতরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। কিন্তু অভিযুক্ত সেলিম এখনও পলাতক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছেছেন। এবং ফরেনসিক প্রমাণ সংগ্রহ করেছেন। আর আশেপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। এই মামলায়, এসপি সিটি ব্যোম বিন্দাল জানিয়েছেন যে, গতকাল রাতে রামপুর মণিহরণ থানা এলাকায় সন্দেহজনক পরিস্থিতিতে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, মৃত মহিলার স্বামীই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মহিলাকে কীভাবে হত্যা করা হয়েছিল তা জানা যাবে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জামাইয়ের শাস্তি দাবি করেছেন শাবানার বাবা। তবে ঘটনার সময় ঠিক কী ঘটেছিল তা জানা যায়নি।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?