জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল

জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল।মোরবি সেতু বিপর্যয়ের পর টুইট করার জেরে তাঁকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল (Saket Gokhale)। মোরবি সেতু বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিপর্যয়স্থল পরিদর্শন নিয়ে টুইট করার জেরে তাঁকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশের সাইবার সেল। দু দিন পুলিশ হেফাজতে থাকার পর অবশেষে বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলে পুলিশ। এদিন তাঁর আইনজীবী জামিনের আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

গত ৬ ডিসেম্বর জয়পুর বিমানবন্দর থেকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার সেল। গ্রেফতারের পর ওইদিনই আদালতে তোলে পুলিশ। তাঁকে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় গুজরাত পুলিশ। কিন্তু আদালত দু দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। বৃহস্পতিবার সেই মেয়াদ শেষ হলে এদিন আবার তাঁকে আদালতে তোলা হয়। পুলিশের তরফে পুনরায় সাকেতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। অন্যদিকে সাকেতের আইনজীবী আদালতে জানান, যে টুইট নিয়ে বিতর্ক সেই টুইট সরিয়ে ফেলা হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের জামিনের জন্য আবেদন জানান তিনি। উভয় পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক সাকেত গোখেলের জামিনের নির্দেশ দেন।

প্রসঙ্গত গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল ১৪১ জনের। সেই বিপর্যয়ের ৪৮ ঘন্টা পর ঘটনাস্থল পরিদর্শনে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ওই সফরে ৩০ কোটি টাকা খরচ হয়েছিল বলে দাবি করে টুইট করেছিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল। তিনি ওই তথ্য তথ্যের অধিকার আইনে পেয়েছিলেন বলে দাবি করেছিলেন। অন্যদিকে এই টুইটে দেওয়া তথ্যকে ভুয়ো বলে দাবি করে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো। পিআইবি’র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আরটিআইতে ওই ধরনের কোনও তথ্য জানানো হয়নি। প্রধানমন্ত্রীর নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সাকেতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের