পুরষ্কার! ইডি প্রধান হিসেবে মেয়াদ বাড়ল সঞ্জয় কুমার মিশ্রের

আসন্ন সংসদের শীতকালিন অধিবেশনে এই বিষয়ে কেন্দ্রকে চেপে ধরতে পারে বিরোধীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার ‘দিল্লি স্পেশাল পুলিশ অ্যাস্টাবলিশমেন্ট অ্যাক্ট (১৯৪৬)’ এবং ‘সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন অ্যাক্ট (২০০৩)’ গুলিতে অধ্যাদেশ এনে নতুন নিয়ম আনে মোদি সরকার। ইডি, সিবিআই কিংবা র প্রধানদের কার্যকাল দু’বছর থেকে বাড়িয়ে পাঁচবছরে নিয়ে যাওয়া হয়েছে। যা নিয়ে বিতর্ক চললেও ফের আরও একধাপ এগিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল মোদি-শাহের সরকার। জানা গিয়েছে, বিতর্কিত ইডি আধিকারিক সঞ্জয় কুমার মিশ্রর চাকরির মেয়াদ আরও ১ বছর বাড়িয়ে দিল কেন্দ্র। বুধবার এই বিষয়ে জারি হয়েছে নির্দেশিকা। বৃহস্পতিবার ইডি’র প্রধান হিসেবে মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল সঞ্জয় মিশ্রের। 

এই নিয়ে দু’বার চাকরির মেয়াদ বাড়ল ইডি কর্তা সঞ্জয় কুমার মিশ্রের। নতুন অধ্যাদেশ অনুযায়ী এবার থেকে সিবিআই কিংবা ইডি’র মত তদন্তকারী সংস্থার প্রধানদের কার্যকাল দু’বছরের পর তিনবার একবছর করে বাড়িয়ে পাঁচবছর করা যেতে পারে। আদপে প্রত্যেক আধিকারিককে নিজেদের হাতের পুতুল করে রাখার জন্যই এই সিদ্ধান্ত মোদি-শাহের তা বলাই যায়। ২০১৮ সালে প্রথমবার সঞ্জয়কে ইডি’র প্রধান হিসেবে দু’বছরের জন্য নিয়োগ করে মোদি সরকার। গত বছর অর্থাৎ ২০২০ সালে তাঁর মেয়াদ শেষ হয়। কিন্তু গতবছর নভেম্বর মাসে সঞ্জয় মিশ্রর চাকরির মেয়াদ একবছরের জন্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। তারপরেই সুপ্রিম কোর্টে মামলা হয়, যেখানে আদালত জানিয়ে দেয় ইডি’র প্রধান হিসেবে সঞ্জয় মিশ্রের মেয়াদ আর বাড়ানো যাবে না। কিন্তু সেই নির্দেশ ছিল পুরানো অ্যাক্ট অনুযায়ী। যাকে রাতারাতি আলোচনা না করেই অধ্যাদেশ এনে বদল করে ফের নিয়োগ করা হল সেই সঞ্জয় মিশ্রকেই।

সূত্রের খবর, আসন্ন সংসদের শীতকালিন অধিবেশনে এই বিষয়ে কেন্দ্রকে চেপে ধরতে পারে বিরোধীরা।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!