সিবিআই-ইডির মাথায় বসতে পারেন মোদি ঘনিষ্ঠ সঞ্জয় মিশ্র!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের শীর্ষ আদালতের নির্দেশে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ইডি অধিকর্তার পদে থাকছেন সঞ্জয় মিশ্র। তার পরে একদিনও তাঁর মেয়াদ বাড়বে না বলে কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর শীর্ষ আদালতের ওই নির্দেশের পরেই ‘বিশ্বস্ত ভৃত্য’ সঞ্জয় মিশ্রের জন্য নতুন পদ তৈরির চিন্তাভাবনা শুরু করেছে মোদি সরকার। সূত্রের খবর, বিদায়ী অধিকর্তার জন্য চিফ ইনভেস্টিগেশন অফিসার (সিআইও) নামে নয়া পদ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং চিফ অফ ডিফেন্স স্টাফের (সিডিএস) সমতুল হতে পারে ওই পদ।

শীর্ষ আদালত ইডির বর্তমান অধিকর্তাকে নিয়ে কড়া অবস্থান নেওয়ার পরে কীভাবে ‘বিশ্বস্ত ভৃত্য’ সঞ্জয় মিশ্রকে জনগণের পয়সায় পোষা যায় তা নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ইডি অধিকর্তার পদ থেকে সরে যাওয়ার পরে সঞ্জয় মিশ্রকে সিআইও হিসেবে নিয়োগ দেওয়া হবে। দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডির মাথায় থাকবেন তিনি। অর্থা‍ৎ সিবিআই ও ইডি অধিকর্তারা সরাসরি তাঁর অধীনে কাজ করবেন। যাবতীয় মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সঞ্জয়কে রিপোর্ট করবেন। আর সিআইও হিসেবে সঞ্জয় রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রীর সচিবালয়ে। অর্থা‍ৎ তাঁর দায়বদ্ধতা থাকবে শুধু পিএমও’র প্রতি।

 প্রয়াত সেনাপ্রধান প্রবীণ রাওয়াতকে সরকারি পদে রাখার জন্য রাতারাতিই চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদ তৈরি করেছিল মোদি সরকার। সেনার তিন বাহিনীর প্রধানের মাথায় বসানো হয়েছিল তাঁকে। এবার বিদায়ী অধিকর্তা সঞ্জয় মিশ্রকে সরকারি পদে রাখার জন্য সিআইও পদ তৈরির পদে হাঁটতে পারে। আগামী ১৫ সেপ্টেম্বর ইডি অধিকর্তার মেয়াদ শেষ হওয়ার আগেই নয়া পদ তৈরির কথা জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হতে পারে বলে জানা গিয়েছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6