সুপ্রিম কোর্টে ‘বিদ্রোহ’, প্রধান বিচারপতির কর্মপদ্ধতি নিয়ে তোলা হল প্রশ্ন

প্রশ্ন তুলেছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী রইল ভারতের সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি  উদয় উমেশ ললিতের  কর্মপদ্ধতি নিয়েই প্রশ্ন তোলা হল। গোপনে নয়, প্রকাশ্যে। প্রশ্ন তুলেছেন সর্বোচ্চ আদালতের অন্যতম প্রবীণ বিচারপতি সঞ্জয় কিশোর কাঔল এবং বিচারপতি অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ চলছিল উত্তরপ্রদেশ সরকার বনাম নাগেশ চৌধুরী মামলার শুনানি। 

মামলার শুনানিতে বেঞ্চ জানায়, বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত যেভাবে মামলার শুনানির জন্য দিন ধার্য করছেন, যে ভাবে মামলার তালিকা তৈরি করছেন তা সমস্যা তৈরি করছে। একটি মামলার শুনানি শেষ ও পরবর্তী মামলার শুনানি শুরুর মধ্যে যে সময়ের ব্যবধান থাকে, তা যথেষ্ট নয়। ফলে, যাদের এজলাসে মামলার শুনানি নির্দিষ্ট করা হচ্ছে, সেই সব এজলাসের বিচারপতি বা বিচারপতিরা মামলা খুঁটিয়ে পড়ার সময় পাচ্ছেন না। এর প্রভাব পড়ছে শুনানি। মামলার খুঁটিয়ে পড়া না হলে রায় দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। বিচারপতি কাঔল এবং বিচারপতি ওকার ডিভিশন বেঞ্চ উত্তরপ্রদেশ সরকার বনাম নাগেশ চৌধুরী মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ১৫ নভেম্বর। অর্থাৎ, ঠিক দুই মাস বাদে এই মামলার পরবর্তী শুনানি। 

প্রধান বিচারপতির কর্মপদ্ধতি নিয়ে প্রকাশ্যে সরব হওয়ার ঘটনা যে ব্যতিক্রমী তা নিয়ে কোনও সন্দেহ নেই। আরও যারা তাঁর কর্মপদ্ধি এবং মামলার ক্রমতালিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা দুইজনের সর্বোচ্চ আদালতের অন্যতম প্রবীণ। 

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার