সমলিঙ্গের বিয়ে নিয়ে বার কাউন্সিলের পদক্ষেপকে তীব্র কটাক্ষ SCBA’র

সমলিঙ্গের বিয়ের আর্জির মামলা শোনার এক্তিয়ার নিয়ে BCI যে পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্টের বির‍্যদ্ধে তার তীব্র সমালোচনা করল SCBA।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাঁ মানে না আপনি মোড়ল। কার্যত সেইরকম কাজই করেছে Bar Council of India বা BCI। সমলিঙ্গের বিয়ে বৈধ হবে কী হবে না তা নিয়ে সুপ্রিম কোর্টের(Supreme Court) সাংবিধানিক বেঞ্চে(Constitutional Bench) মামলার শুনানি চলছে। সেই মামলায় কোনও পক্ষই Bar Council of India’র মতামত জানতে চায়নি। কিন্তু নিজেরা আগ বাড়িয়ে নিজেদের মতামত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে ধরেছিল Bar Council of India যেখানে সমলিঙ্গের বিয়ের তীব্র বিরোধিতা করা হয়েছে। Bar Council of India’র এই পদক্ষেপকেই শুক্রবার তীব্র কটাক্ষ হানল The Supreme Court Bar Association বা SCBA। তাঁরা সাফ জানিয়েছেন, সমলিঙ্গের বিয়ে বৈধ হবে কী হবে না সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে, Bar Council of India নয়। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নেবে নাকি দেশের সংসদ নেবে সেটাও সাংবিধানিক বেঞ্চ ঠিক করবে, Bar Council of India নয়। তাঁরা যেটা করেছে সেটা তীব্র নিন্দানীয়। এই মামলার সঙ্গে Bar Council of India’র কোনও যোগসূত্র নেই, কেউ তাঁদের মতামতও জানতে চায় না।   

আরও পড়ুন হাইকোর্টে খারিজ, সুপ্রিম কোর্টে মঞ্জুর, নজরে ডিভোর্স মামলা

শুক্রবার SCBA কার্যনির্বাহী সমিতি সাফ জানিয়েছে, Bar Council of India সমলিঙ্গের বিয়ের আর্জির মামলা নিয়ে যে অভিমত প্রকাশ করেছে যে এই মামলা শোনার কোনও এক্তিয়ারই সুপ্রিম কোর্টের নেই তা অত্যন্ত গর্হিত পদক্ষেপ। এটা একদমই উচিত হয়নি। এটা সুপ্রিম কোর্টের দায়িত্ব ও অধিকার যে তাঁর কাছে কেউ কোনও আবেদন নিয়ে গেলে তা শোনার। সুপ্রিম কোর্টই সেই আবেদন খতিয়ে দেখে জানাবে যে সেই আবেদনের নিষ্পত্তি দেশের সংসদে হবে নাকি তা দেশের শীর্ষ আদালতে হবে। আমাদের এই অবস্থান দেখে কেউ যেন ভেবে নেবেন না আমরা আবেদনকারীদের পক্ষে বা বিপক্ষে।

আরও পড়ুন মমতার দুয়ারে সরকারের নকল করে ‘নিধি আপকা নিকট’

উল্লেখ্য, Bar Council of India প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যে ভাবে সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে মোদি সরকারের মতো এবং সমলিঙ্গের বিয়ের বিষয়টি নিয়ে যে ভাবে বিরোধিতা করেছে তার তীব্র সমালোচনা শুরু হয়েছে দেশের নানান মহলে। গতকালই দেশের বিভিন্ন আইন কলেজ অস্কুলের ৬০০’র বেশি পড়ুয়া Bar Council of India’র প্রেস বিজ্ঞপ্তির তীব্র সমালোচনা করেছে। বিশেষ করে Bar Council of India যেভাবে দাবি করেছে যে সমলিঙ্গের বিয়ের মামলার শোনার কোনও অধিকারই সুপ্রিম কোর্টের নেই, সেই অংশের তীব্র বিরোধিতা করেছে তাঁরা। SCBA’র মতো তাঁরাও জানিয়েছে, সমলিঙ্গের বিয়ে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নেবে নাকি দেশের সংসদ নেবে সেটা সাংবিধানিক বেঞ্চই ঠিক করবে, Bar Council of India নয়।

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?