১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযুক্ত সরকারি স্কুলের ৫২ বছরের প্রধান শিক্ষক। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ১১ তারিখে গ্রামের একটি শ্মশানের কাছে ১১ বছরের ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ১১ অগস্ট দুপুর দেড়টা থেকে আড়াইটের মধ্যে ঘটনাটি ঘটে। গ্রামের শ্মশানের কাছে ওই নাবালিকার সঙ্গে অভিযুক্তের দেখা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর নাবালিকা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এর পরেই তাঁর বাবা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি নাবালিকাদের যৌন অপরাধ থেকে সুরক্ষার জন্য পকসো আইনের ধারাতেও মামলা দায়ের করেছে পুলিশ। হরিয়ানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তথা সাব-ইনস্পেক্টর গুরবচন সিংহ জানিয়েছেন, বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে।

আরও পড়ুনঃ অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

পুলিশ সূত্রে খবর, অভিযোগের সত্যতা যাচাই করতে বিভিন্ন তথ্য ও পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলও পরিদর্শন করতে পারেন তদন্তকারীরা। অভিযুক্তের সঙ্গে ঘটনার সময় নাবালিকার কী ভাবে যোগাযোগ হয়েছিল, তা-ও তদন্তের আওতায় রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার পূর্ণাঙ্গ ছবি স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, শেষমেশ চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা! ভাইরাল ইস্তফাপত্র

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি