অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ির দরজায় হঠাৎ কড়া নাড়ল পুলিশ। দরজা খুলতেই সামনে রাজস্থানের পুলিশ আধিকারিকেরা। হাতে নোটিস। অভিযোগ, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন প্রতারণা করা হয়েছে। ৩৮ বছরের দেবিকা অর্মুগম পাণ্ডারামের কাছে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়। বিষয়টি জানতে থানে পুলিশের সাইবার অপরাধ দফতরে যোগাযোগ করেছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে নাকি আরও বড় আতঙ্কের কথা জানতে পারেন দেবিকা। শুধু রাজস্থান নয়, দেশের একাধিক রাজ্যে সাইবার প্রতারণার ঘটনায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম জড়িয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর পরেই চরম সিদ্ধান্ত নেন তিনি। ঘটনাটি মহারাষ্ট্রের থানে জেলার ডোম্বিভলিতে। ডোম্বিভলি পূর্বের সাইরাম সোসাইটির বাসিন্দা ছিলেন দেবিকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ অগস্ট দেবিকার বাড়িতে গিয়েছিলেন রাজস্থানের চুরু সাইবার সেল থানার আধিকারিকেরা। তাঁর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের ধারায় দায়ের হওয়া মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দেওয়া হয়। এর পরেই থানে পুলিশ কমিশনারেটের সাইবার অপরাধ দফতরে যান দেবিকা। সেখানে জানতে পারেন, হরিয়ানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাত এবং তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে তাঁর অ্যাকাউন্টের সঙ্গে প্রতারণার অভিযোগ জড়িয়েছে।

আরও পড়ুনঃ ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পরিবারের দাবি, বিভিন্ন রাজ্যে গিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের আশঙ্কায় প্রবল উদ্বেগে ছিলেন দেবিকা। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ বাড়িতে ধারালো ব্লেড দিয়ে কব্জি ও গলায় আঘাত করেন তিনি। পরিবারের সদস্যেরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর অজান্তে অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩