রিলের নেশায় স্করপিও নিয়ে বিমানবন্দরের রানওয়েতে ৪ যুবক, তিনবার গাড়ি উল্টে বড় দুর্ঘটনা

হচ্ছেটা কী! কখনও রেলওয়ে ট্র্যাকে, আবার কখনও বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ছে পথচলতি গাড়ি কিন্তু এত নিরাপত্তা সত্ত্বেও এমন কাণ্ড ঘটছে কী করে?হ্যাঁ এবার কয়েকজন যুবক ইনস্টাগ্রাম রিল বানানোর নেশায় গাড়ি নিয়ে ঢুকে পড়ল বিহারের সহরসা বিমান বন্দরের রানওয়েতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হচ্ছেটা কী! কখনও রেলওয়ে ট্র্যাকে, আবার কখনও বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ছে পথচলতি গাড়ি কিন্তু এত নিরাপত্তা সত্ত্বেও এমন কাণ্ড ঘটছে কী করে?হ্যাঁ এবার কয়েকজন যুবক ইনস্টাগ্রাম রিল বানানোর নেশায় গাড়ি নিয়ে ঢুকে পড়ল বিহারের সহরসা বিমান বন্দরের রানওয়েতে। আর তাতেই ঘটল বড় দুর্ঘটনা।কারণ, যুবকের দল স্করপিও গাড়িটি নিয়ে সোজা বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ে এবং স্টান্ট দেখাতে শুরু করেন। আর তাতেই ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। তাঁদের গাড়িটি প্রায় তিন থেকে চারবার উল্টে যায়। তবে এতে থাকা চার যুবক আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। মুলত তাঁরা রিল বানানোর নেশায় বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েছিল।

যদিও, সাহারসা বিমানবন্দরে শুধুমাত্র বিমান বা হেলিকপ্টার অবতরণ করে, তাও আবার কোনও মন্ত্রী বা সচিব স্তরের কোনও ঊর্ধ্বতন কর্মকর্তা এলে। কিন্তু পুরো বিমানবন্দর এবং রানওয়ে সর্বদা ব্যস্ত থাকে। সকাল-সন্ধ্যা হাঁটতে বেরোতে এখানে প্রচুর লোকের ভিড় থাকে। পাশাপাশি কনস্টেবল নিয়োগের জন্য প্রস্তুতি নেওয়া প্রার্থীরাও এখানে দৌড়াদৌড়ি এবং ব্যায়াম করেন। এছাড়াও, যারা বাইক বা গাড়ি চালানো শেখেন তাদের জন্যেও এটি একটি প্রিয় স্থান। কিন্তু গত কয়েক মাস ধরে, এটি রিল তৈরির জন্য বিখ্যাত হয়ে উঠেছে। রিল তৈরির জন্য স্টান্টও এখানে করা হয়, যার ফলে এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে।

তেমনি শুক্রবার (১১ জুলাই) সকালে, সাহারসা বিমানবন্দরে পুরুষ ও মহিলাদের ভিড় ছিল। যুবক-যুবতীরা ব্যায়ামে ব্যস্ত ছিলেন। তখনই একটি কালো স্করপিও রানওয়েতে ঢুকে স্টান্ট করে রিল বানাতে শুরু করে। তাদের স্টান্ট দেখে, সেখানে হাঁটতে থাকা লোকেরা হতবাক হয়ে যান এবং তাঁদের থেকে দূরত্ব বজায় রাখে। কিছুক্ষণের মধ্যেই স্করপিওটি তিন-চারবার ঘুরে সোজা রানওয়েতে দাঁড়িয়ে পড়ে। বাইরে থেকে গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় এবং ভেতরেও অনেক ক্ষতি হয়। এদিকে, এই স্করপিওতে থাকা চারজন যুবক কখন যে গাড়ি ছেড়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল তা কেউ জানতেও পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায়শই রিল তৈরির সময় এখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আজকের ঘটনার তথ্য পুলিশের কাছে পৌঁছালে একজন অফিসার এলাকায় ছুটে আসেন। এবং আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর চার যুবকই পালিয়ে গিয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল বিমানবন্দরটি এত অনিরাপদ কেন? কেন এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত?

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন