পহেলগাঁও হামলার পর পুনর্গঠিত হল নিরাপত্তা উপদেষ্টা বোর্ড,চেয়ারম্যান হলেন প্রাক্তন ‘র’ প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। এর মধ্যেই কেন্দ্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড (NSAB) পুনর্গঠন করেছে। এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন RAW প্রধান অলোক জোশী।

২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের মনোরম বৈসরণ উপত্যকায় পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর NSAB পুনর্গঠনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে ২৬ জন নিহত হয়েছেন।

NSAB-তে এখন ছয়জন সদস্য থাকবেন। তাঁদের মধ্যে তিনজন সামরিক ব্যাকগ্রাউন্ডের, দু’জন আইপিএস অফিসার এবং একজন ভারতীয় পররাষ্ট্র পরিষেবা (IFS) কর্মী থাকবেন।

সামরিক বাহিনী থেকে, প্রাক্তন সাউদার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ কে সিং, প্রাক্তন ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ার মার্শাল পিএম সিনহা এবং রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্নাকে নিয়োগ করা হয়েছে।

অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজীব রঞ্জন ভার্মা এবং মনমোহন সিং এবং অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার বি ভেঙ্কটেশ ভার্মা মিলে ছয় সদস্যের বোর্ড গঠন করেছেন।

১৯৯৮ সালের ডিসেম্বরে প্রথম গঠিত হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড। এই বোর্ডের কাজ হল জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলির উপর নজর রাখা। পাশাপাশি দীর্ঘমেয়াদী বিশ্লেষণ করে এবং এনএসসি কর্তৃক প্রেরিত বিষয়গুলির উপর ব্যবস্থা নেওয়া। শেষবার বোর্ড গঠন হয় ২০১৮ সালে। সেবার রাশিয়ায় প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত (২০১৪-১৬) পিএস রাঘবনকে NSAB প্রধান করা হয়।

সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক আক্রমণ শুরু করার পর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা চলছেই। সেই সময়ই অলোক যোশীর নেতৃত্বে এনএসএবির বোর্ড পুনর্গঠিত হল।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং