শিবাজিকে নিয়ে মন্তব্যের জের, মহারাষ্ট্রে রাজ্যপালকে সরানোর দাবি শিন্ডেপন্থী বিধায়কের

মহারাষ্ট্রে বিজেপি-শিব সেনা ((শিন্ডে গোষ্ঠী) জোট সরকারের এক বিধায়ক রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে সরানোর দাবি করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : বিজেপি-শিব সেনার (শিন্ডে গোষ্ঠী) মধুচন্দ্রিমায় কি গ্রহণ লাগল? অন্তত শিন্ডেপন্থী এক বিধায়ক যেভাবে রাজ্যপালকে সরানোর দাবিতে সরব হয়েছেন, তাতে এই প্রশ্ন উঠে আসছে।

অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালকে নিয়ে বিস্তর বিতর্ক দেখা দিয়েছে। কেরল, তামিলনাড়ু, ঝাড়খণ্ডে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ তুঙ্গে। এই সেদিন পর্যন্ত জগদীপ ধনকর এ রাজ্যের রাজ্যপাল থাকা অবধি তৃণমূল সরকারের সঙ্গে তাঁর বিরোধ প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এবার মহারাষ্ট্রে বিজেপি-শিব সেনা ((শিন্ডে গোষ্ঠী) জোট সরকারের এক বিধায়ক রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে সরানোর দাবি করলেন। রাজ্যপাল কোশিয়ারি দিন কয়েক আগে ছত্রপতি শিবাজিকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুলধনা বিধানসভার শিন্ডে গোষ্ঠীর বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় রাজ্যপালকে সরানোর দাবি তুললেন। কেন্দ্রের কাছে তিনি এই দাবি করেছেন। এদিন বিধায়ক বলেন, ‘রাজ্যপাল মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। অতীতেও তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন’। কোশিয়ারিকে খোঁচা মেরে সঞ্জয় বলেন, ‘রাজ্যপালের বোঝা উচিত শিবাজির আদর্শ কখনও পুরনো হয় না। এবং তাঁর সঙ্গে আর কারওর তুলনা চলে না’। কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি তাঁর আর্জি, ‘যে মানুষটি মহারাষ্ট্রের ইতিহাস জানেন না, তিনি কীভাবে রাজ্যে কাজ করবেন ? অবিলম্বে এই রাজ্যপালকে সরানো হোক’।

যদিও সঞ্জয় গায়কোয়াড়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি বা শিব সেনা গোষ্ঠীর কারওর বক্তব্য পাওয়া যায়নি।  

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা