Sensex: লক্ষ্মীবারে লক্ষ্মীহারা দালাল স্ট্রিট, পড়ল সূচক

সূচক এক ধাক্কায় সাড়ে ৩০০ পয়েন্ট পড়ে, সূচক পড়ে নিফটিরও

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সূচক পতন দিয়ে শুরু হল বৃহস্পতিবার দালালস্ট্রিটে কেনাবেচা। বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সূচক এক ধাক্কায় সাড়ে ৩০০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৫৪, ৫২০ পয়েন্ট। সূচক পড়ে নিফটিরও।

নিফটির (Nifty) সূচক ১০০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬, ২৪৭ পয়েন্টে। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রায় তিরিশটি কোম্পানির শেয়ার এদিন পতনের মুখ দেখেছে। সব থেকে বেশ ক্ষতির মুখ দেখতে হয়েছে এশিয়ান পেন্টসকে। তাদের শেয়ারের দাম বৃহস্পতির ১.৩৬ শতাংশ কমে দাঁড়ায় ২,৬৫৩.০৫ টা। অন্যান্য যে সব সংস্থার শেয়ারের দাম এদিন কমে গিয়েছে, সেই সব সংস্থা হল বাজাজ ফাইনান্স, পাওয়ার গ্রিড কর্পোরেশন, বাজাজ ফাইনান্সিয়াল সার্ভিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, নেসলে ইন্ডিয়া, টাইটান, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, লার্সেন অ্যান্ড টুবরো, টিসিএস, এইচসিএল টেক, হিন্দুস্তান ইউনিলিভার। দাম কমে ভারতীয় জীবন বিমা নিগমের শেয়ারের দামও। বৃহস্পতিবার বাজার খোলার সময় ভারতীয় জীবন বিমার শেয়ারের দাম ছিল ৭২৩.৭০টা।

গতকালও শেয়ার বাজার (BSE)সাক্ষী ছিল সূচক পতনের। বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার ২১৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৪,৮৯২ পয়েন্ট। অন্যদিকে নিফটির শেয়ার ৬০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬, ৩৫৬ পয়েন্টে। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দালালস্ট্রিটে শুরু হয় দোলাচল। একাধিকবার বাজার থেকে গায়েব হয় লক্ষ কোটি টাকা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বম্বে স্টক এক্সচেঞ্জে দোলাচল চলবে বলেই মনে করছে বাজার বিশেষজ্ঞরা।

আরও পড়ুন ফের ধাক্কা, টানা চারদিন ধরে নিম্নমুখী শেয়ারবাজার

প্রথা ভেঙে ১৪ বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৩৪ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় বার্তা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

সহজেই কমবে শরীরের বাড়তি চর্বি! বানিয়ে নিন ১০টি সুষম ও প্রোটিনসমৃদ্ধ নৈশভোজ

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

রাহু-চন্দ্রের ভয়ঙ্কর গ্রহণ যোগ, আগামী কয়েকদিন সাবধানে থাকুন ৩ রাশির জাতকরা

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

এসআইআরে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন