১০ লক্ষ টাকার পণের দাবিতে স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার, অভিযুক্ত সেনাকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ফের পণের শিকার। যৌতুক নিয়ে কী পরিমাণ হিংসাত্মক ঘটনা আমাদের সমাজে আজও ঘটে চলেছে প্রতিনিয়ত, তা যেন প্রমাণিত হল আবার। এবারের ঘটনায় স্ত্রীকে যৌতুকের জন্য বেধড়ক মারধর করেছেন এক সেনা কর্মী। জম্মু ও কাশ্মীরের উধমপুরে স্ট্রীর কাছে তাঁর স্বামী ১০ লক্ষ টাকা এবং গাড়ি দাবি করতেন। কিন্তু স্ত্রী যৌতুক মেটাতে অস্বীকৃত হন, তারপরই তাঁকে বেধড়ক মারধর করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম আজম আলি। তিনি ভারতীয় সেনায় কর্মরত এক সৈনিক। মারধরের ঘটনাটির ভিডিও কোনও একজন করেন। তাতে দেখা যাচ্ছে আজম আলি স্ত্রী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় যে, স্বামী তার স্ত্রী রবীন বেগমকে নির্মমভাবে মারধর করছেন। উধমপুরের মালহার এলাকার বাসিন্দা ওই সেনা কর্মী তাঁর স্ত্রীকে নির্মমভাবে মারধর করেছে। আজম আলির দাবি ছিল স্ত্রী তাকে ১০ লক্ষ টাকা এবং একটি গাড়ি এনে দেবে। স্ত্রী এই দাবি মেটাতে অস্বীকার করলে তাঁকে নির্মমভাবে মারধর শুরু করে ওই সেনা কর্মী।

 

উধমপুরের মালহার এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে। ভাইরাল হওয়া ক্লিপে দেখা যাচ্ছে, আলি তার স্ত্রীকে চড় মারছেন, ঘুষি মারছেন, হাত ধরে টেনে হিঁচরে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে গালিগালাজ ও হুমকি দিতেও দেখা যায়। স্ত্রীর যন্ত্রণা, কান্না সত্ত্বেও ওই ‘ভারতমাতার রক্ষক’ কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছেন। গুরুতর আহত অবস্থায় রবীনকে উধমপুরের সরকারি মেডিক্যাল কলেজে (জিএমসি) নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে ওই সেনা সদস্যের বিরুদ্ধে তাঁর পরিবারের পক্ষ থেকে রেহাম্বল থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, যৌতুকের জন্য এই প্রথম নয়, রবীনের উপর আগেও শারীরিক ও মানসিক নির্যাতন করেছে আজম আলি। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (স্বামীর নিষ্ঠুরতা) এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। আজম আলিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন