রাম ধাক্কা, মধ্যপ্রদেশের ইন্দোরের কংগ্রেস প্রার্থী যোগ দিলেন বিজেপিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে চতুর্থ দফার লোকসভা ভোটের আগে যথেষ্টই অস্বস্তিতে কংগ্রেস নেতৃত্ব। সোমবার সকালেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ইন্দোর আসনের কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বাম। শুধু তাই নয়, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগও দিয়েছেন তিনি। ফলে ইন্দোর আসনেও বিনা ভোটেই কার্যত জিতে গেল বিজেপি প্রার্থী। যেভাবে বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেস প্রার্থীরা ভোট ময়দান ছেড়ে পালাচ্ছেন তাতে ‘ডাল মে কুছ কালা হ্যায়’ বলেই মনে করছেন রাজনৈতিক প্রার্থীরা। ইন্দোরের কংগ্রেস প্রার্থীর ভোটের ময়দান ছেড়ে সরে যাওয়ার পিছনে রাজ্য নেতৃত্বকেই দায়ী করেছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।

কয়েকদিন আগেই মোদির রাজ্য গুজরাতের সুরাতে বাতিল হয়ে গিয়েছিল কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানির মনোনয়নপত্র। তিন প্রস্তাবক মনোনয়নপত্রে স্বাক্ষর করার কথা অস্বীকার করার পরে বেনজির ত‍ৎপরতায় মনোনয়নপত্র বাতিল করেছিলেন সুরাতের জেলাশাসক তথা রিটার্নিং অফিসার।ফলে বিনা ভোটেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। কংগ্রেসের অভিযোগ ছিল, ভয় দেখিয়ে নীলেশ কুম্ভানির প্রস্তাবকদের মনোনয়নপত্রে স্বাক্ষর করানোর কথা অস্বীকার করিয়েছিল বিজেপি। মনোনয়নপত্র বাতিলের পরে আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিলেন কংগ্রেস প্রার্থী।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতে খোদ ইন্দোরের কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় চরম অস্বস্বিতে পড়েছে মল্লিকার্জুন খাড়গেরা। মনোনয়নপত্র প্রত্যাহারের কয়েক মিনিটের মধ্যেই ইন্দোরের দাপুটে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে ইস্তফা প্রত্যাহারকারী কংগ্রেস প্রার্থী অক্ষয় বামকে দেখা গিয়েছে। নিজের ‘এক্স’ হ্যান্ডেল তথা টুইটারে ইন্দোরের কংগ্রেস প্রার্থীর বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের