রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: চিকি‍ৎসাধীন এক রোগিণীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধল হাসপাতালে। চিকি‍ৎসায় গাফিলতির অভিযোগ এনে চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মীদের তাড়া করে পাকড়াওয়ের পর পুলিশের সামনেই বেধড়ক মারধর করলেন রোগিণীর পরিবারের সদস্যরা। আক্রান্ত চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাঁচাতে গিয়ে হামলার মুখে পড়লেন পুলিশ কর্মীরাও। ওই বেনজির ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে ডট কম’।

শাহজাহানপুরের পুলিশ সুপার (সিটি) দেবেন্দ্র কুমার জানিয়েছেন, ‘শাহজাহানপুরের কোতোয়ালি থানা এলাকার শেখর হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন এক রোগিণী। চিকি‍ৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি। ওই খবর ছড়িয়ে পড়ার পরেই রোগিণীর পরিবারের সদস্যরা হাসপাতালে হাজির হয়ে হাঙ্গামা বাঁধান। তারা অভিযোগ করেন, ঠিকমতো চিকি‍ৎসা হয়নি মৃতার। এমনকি মারা যাওয়ার পরেও পরিবারের সদস্যদের সেই খবর জানানো হয়নি। ক্ষোভে হাসপাতালের চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরে চড়াও হন মৃতার পরিজনরা। মবের হাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু ধাওয়া করে তাদের ধরে ফেলা হয়। তার পরেই শুরু হয় উত্তমধ্যম। ঝামেলার খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছিল পুলিশ। উন্মত্ত জনতার হাত থেকে চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাঁচানোরও চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি। পুলিশের বাধা উপেক্ষা করেই চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেধড়ক মারধর করতে থাকে উন্মত্ত জনতা।’

চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্তও শুরু হয়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি