সাহায্য না পেয়ে মেয়ের ফাঁসি হওয়ায় কেন্দ্রকে দুষলেন শেহজাদির হতভাগ্য বাবা

তিনি বলেন, মেয়ের জীবন বাঁচানোর জন্যে যথাসাধ্য চেষ্টা করেছিলেন তিনি। সরকারের কাছেও আবেদন জানিয়েছিলেন। দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ মাস বয়সী শিশুকে মিথ্যা খুনের মামলায় গত ১৫ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের শাহিজাদি খানকে মৃত্যুদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত। ২ বছর ধরে তিনি এই মামলায় সাজা খাটছিলেন। অবশেষে ১৫ ফেব্রুয়ারি তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসিতে ঝোলার ঠিক আগেই বাবা-মায়ের সঙ্গে সঙ্গে শেষ কথা বলেছিলেন শেহজাদি। কাতর কন্ঠে বাবাকে বলেছিলেন, এদিনই তাঁদের সঙ্গে তাঁর শেষ কথা, আর কথা বলার সুযোগ পাবেন না তিনি। বাবা-মায়ের জন্যে কিছুই করতে পারলেন না, এমন দুঃখ নিয়েই পৃথিবী ছাড়তে হচ্ছে তাঁকে। মেয়ের সঙ্গে কথা বলার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন শেহজাদির বাবা-মা। বিদেশমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েও শেহজাদিকে বাঁচাতে পারেননি তাঁর বাবা-মা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেয়ের মৃত্যুতে কাঁদতে কাঁদতে নিজের বেদনা প্রকাশ করেছেন শেহজাদির বাবা সাব্বির খান। তিনি বলেন, মেয়ের জীবন বাঁচানোর জন্যে যথাসাধ্য চেষ্টা করেছিলেন তিনি। সরকারের কাছেও আবেদন জানিয়েছিলেন। দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন। এত চেষ্টা সত্ত্বেও স্বস্তি পেলেন শেহজাদি। সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসার আগেই তাঁর মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। তবে মেয়েকে বাঁচাতে পারেননি ঠিকই, কিন্তু সরকারের কাছে আবেদন করেছেন, মেয়ের শেষকৃত্যে যাতে তিনি দুবাই যেতে পারেন। এবং মেয়ের শেষকৃত্যে সামিল হতে পারেন। শেষবার তিনি যখন মেয়ের সঙ্গে কথা বলেছিলেন, তখন বুঝে গিয়েছিলেন, সে খুব নার্ভাস। খুব কষ্টে বলতে পেরেছিল, তাঁর সময় শেষ। ভারত সরকারের থেকে অনেকবার সাহায্য চেয়ে ছিলেন তিনি। কিন্তু এই বিষয়ে কেউ তাঁকে সাহায্য করেনি। আর্থিক অবস্থা এত ভাল নয় যে, দুবাই গিয়ে মামলার তদন্তের আর্জি জানাবেন তিনি। আইনজীবী রাও খুব ব্যয়বহুল ছিল। অনেক দৌড়াদৌড়ি করেও কোনও লাভ হল না। তাঁর মেয়ে সুবিচার পায়নি। সরকার কোনও সাহায্য করেনি। ‘যদি আমার মেয়ে কোনও নেতার মেয়ে হত, তাহলে আজ সে বেঁচে যেত!’

আরও পড়ুনঃ ‘বাবা, এটাই আমার শেষ ফোন…’, মিথ্যা খুনের অভিযোগে দুবাইয়ে ভারতীয় মহিলার মৃত্যুদণ্ড

উল্লেখ্য, গতকাল সোমবার (৩ মার্চ) বিদেশ মন্ত্রক দিল্লি হাইকোর্টকে জানিয়েছে, ‘২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ভারতীয় দূতাবাসকে শেহজাদির মৃত্যুর খবর দিয়েছে। যাঁকে আমিরাতের আইন অনুসারে ১৫ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে কবর দেওয়া হবে আগামীকাল ৫ মার্চ।’ বিচারপতি সচিন দত্ত এই ঘটনাটিকে দুর্ভাগ্যজনক হলে দাবি করেছেন। উল্লেখ্য, ফেসবুকে বন্ধুত্বের মাধ্যমে এক যুবক শেহজাদিকে তাঁর অজান্তেই দুবাইয়ের একটি দম্পতির কাছে বেচে দিয়েছিল। সেখানে তাঁকে পরিচারিকার কাজে বাধ্য করা হয়েছিল। টাকার অভাবে দেশে ফিরতে পারেনি শেহজাদি। এরপর একদিন দম্পতির অনুপস্থিতিতে আচমকাই তাঁদের অসুস্থ ৪ মাস বয়সী বাচ্চা মারা যায়। আর দোষ গিয়ে পড়ে শেহজাদির উপর। তাঁকে মিথ্যে খুনে ফাঁসিয়ে দেয় দম্পতি। সেই মামলার ভিত্তিতেই ১৫ ফেব্রুয়ারি ফাঁসি হয় উত্তরপ্রদেশের শেহজাদির।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি